কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ ৮- রদ রদ্দ হলো: আছুহাবুল ফুরূযের মাঝে সম্পত্তি বন্টন শেষে অবশিষ্ট সম্পত্তি তাদের মধ্যে উপযুক্ত ওয়ারিছদের মাঝে তাদের নির্ধারিত অংশের আনুপাতিক হারে পুনর্বন্টন করা। রদ্দের কারণ: নির্ধারিত অংশের পরিমাণ হাস পাওয়া ও ওয়ারিছদের প্রাপ্য অংশের পরিমাণ বৃদ্ধি পাওয়া। সুতরাং রদ্দটা মুলত “আওলের বিপরীত। রদ্দের শর্তসমূহ: রদ্দ তিনটি শর্ত ব্যতীত বাস্তবায়িত হতে পারে না। শর্তগুলো হলো: (ক) নির্ধারিত অংশের ওয়ারিছ বিদ্যমান থাকা, (খ) পরিত্যক্ত সম্পত্তির কিছু অতিরিক্ত অংশ (বণ্টনের পরেও) অবশিষ্ট থাকা ও (গ) কোনো আছাবা ওয়ারিছ না থাকা। যে ওয়ারিছদেরকে অবশিষ্ট সম্পত্তি ফেরত দেওয়া হয় না: পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের পরে অবশিষ্ট সম্পত্তি সকল আছ্হাবুল ফুরূুযকে ফিরিয়ে দেওয়া হয় শুধুমাত্র চারজন ব্যতীত। তারা হলো: স্বামী, স্ত্রী, পিতা ও দাদা। কারণ পিতা ও দাদা উভয়েই আছাবা। ফলে তারা আছাবার ভিত্তিতে অবশিষ্ট সম্পত্তির পুরো ভাগ পাবে; রদ্দের ভিত্তিতে নয়। আর স্বামী-স্ত্রীকে সম্পত্তি একবার বন্টনের পরে পুনরায় ফিরিয়ে দেওয়া যাবে না। কারণ রদ্দের উপযুক্ততার ভিত্তিই হলো রক্তের আত্মীয়তার সম্পর্ক, কিন্ত স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্তসম্পকীয় নয়।

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।