কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৭ দ্বিতীয়টি: যখন মূল মাসআলা ১২ দ্বারা গঠিত হবে, তখন “আওল হলে মৌলিক মাসআলা ১২ নিম্নেবর্ণিত তিনটি সংখ্যার যেকোনো একটিতে রূপান্তরিত হবে: ১৩, ১৫, ১৭। ১. মূল মাসআলা ১২ “১৩” তে রূপান্তরিত হবে। যেমন- কোনো মহিলা স্বামী, পিতা, একজন মাতা ও একজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ১২ দ্বারা গঠিত হয়ে “১৩” তে রূপান্তরিত হবে। স্বামী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ৩, পিতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ২, মাতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ২, আর কন্যা পাবে অর্ধাংশ, যার পরিমাণ ৬| ২. মূল মাসআলা ১২ “১৫৮ তে রূপান্তরিত হবে। যেমন কোনো মহিলা স্বামী, পিতা, একজন মাতা ও দুই কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ১২ দ্বারা গঠিত হয়ে “১৫” তে রূপান্তরিত হবে। স্বামী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ৩, পিতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ২, দুই কন্যা পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ ৮। ৩. মূল মাসআলা ১২ “১৭” তে রূপান্তরিত হবে। যেমন কোনো ব্যক্তি একজন স্ত্রী, একজন মাতা, বৈমাত্রেয় দুই বোন ও বৈপিত্রেয় দুই বোনকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ১২ দ্বারা গঠিত হয়ে “১৭৮ তে রূপান্তরিত হবে। স্ত্রী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ৩, মাতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ২, বৈমাত্রেয় দুই বোন পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ ৮, বৈপিত্রেয় দুই বোন পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ৪। ৪. মূল মাসআলা ২৪ শুধুমাত্র “২৭” এ রূপান্তরিত হবে। যেমন কোনো ব্যক্তি একজন স্ত্রী, পিতা, একজন মাতা ও দুই কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ২৪ দ্বারা গঠিত হয়ে “২৭” এ রূপান্তরিত হবে। স্ত্রী পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ ৩, পিতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ৪, দুই কন্যা পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ ১৬।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।