কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ মৌলিক সংখ্যাগুলো কত সংখ্যা পর্যস্ত “আওল হয়? যেসকল মৌলিক সংখ্যা “আওল হতে পারে, সেগুলো হলো তিনটি: ৬, ১২, ২৪। প্রথমটি: মৌলিক সংখ্যা ৬ নিযম্নেবর্ণিত চারটি সংখ্যার যেকোনো একটিতে “আওল হতে পারে: ৭, ৮, ৯, ১০। ১. মূল সংখ্যা ৬ “৭” এ রূপান্তরিত হবে। যেমন কোনো স্ত্রী স্বামী ও সহোদরা দুই বোনকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ৬ দ্বারা গঠিত হয়ে রূপান্তরিত হবে “৭৮ এ, স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, আর দুই সহোদরা বোন পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ ৪। ২. মূল সংখ্যা ৬ “৮” এ রূপান্তরিত হবে। যেমন কোনো মহিলা স্বামী, একজন সহোদরা বোন ও দুইজন বৈপিব্রেয় বোনকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ৬ দ্বারা গঠিত হয়ে “৮” এ রূপান্তরিত হবে। স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, সহোদরা বোন পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, বৈপিত্রেয় দুই বোন পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ২। ৩. মূল মাসআলা ৬ “৯” এ রূপান্তরিত হবে। যেমন কোনো মহিলা স্বামী, সহোদরা দুই বোন ও বৈপিত্রেয় দুই ভাইকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ৬ দ্বারা গঠিত হয়ে রূপান্তরিত হবে “৯” এর স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, দুই সহোদরা বোন পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ ৪, বৈপিত্রেয় দুই ভাই পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ২। ৪. মূল মাসআলা ৬ “১০” এ রূপান্তরিত হবে। যেমন কোনো মহিলা স্বামী, একজন মাতা, দুই সহোদরা বোন ও বৈপিত্রেয় দুই বোনকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মূল মাসআলা ৬ দ্বারা গঠিত হয়ে “১০৮ এ রূপান্তরিত হবে। স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, মাতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ১, দুই সহোদরা বোন পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ ৪, বৈপিত্রেয় দুই বোন পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ২।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।