কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ দ্বিতীয় প্রকার: আল-মাসআলাতুন নাকিছাহ: আল-মাসআলাতুন নাকিছুাহ হলো যেই মাসআলায় ওয়ারিছদের নির্ধারিত অংশের পরিমাণ মূল মাসআলার চেয়ে কম হয়। তৃতীয় প্রকার: আল-মাসআলাতুল “আয়িলাহ: আল-মাসআলাতুল “আয়িলাহ হলো যেই মাসআলায় ওয়ারিছদের নির্ধারিত অংশ মূল মাসআলার চেয়ে পরিমাণে বেশি হয়। এর উদাহরণ হলো: কোনো ব্যক্তি একজন মাতা, বৈপিত্রেয় ভাইগণ ও সহোদরা দুই বোনকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ছয় দ্বারা: মাতা পাবে এক ষষ্ঠাংশ (১), বৈপিত্রেয় ভাইগণ পাবে এক তৃতীয়াংশ (২), দুই সহোদরা বোন পাবে দুই তৃতীয়াংশ (৪) এখন ওয়ারিছদের নির্ধারিত অংশের সম্মিলিত যোগফল হলো ৭, যা মূল মাসআলা ৬ হতে পরিমাণে বেশি। বিধায় মাসআলা পরিবর্তিত হয়ে ফিরে যাবে ৭ এর দিকে। “আওলের মাসআলার সমাধান: প্রথমত আমরা মূল মাসআলার পরিমাণ ধার্য করব, অতঃপর আছুহাবুল ফুরুষের নির্ধারিত অংশের পরিমাণ ধার্য করব, এরপরে আমরা মূল মাসআলা বাদ দিয়ে নতুন করে সকল ওয়ারিছের নির্ধারিত অংশগুলোর পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করে উক্ত যোগফল দ্বারা মূল মাসআলা গঠন করব, আর এই মাসআলা থেকেই ওয়ারিছদের ভাগ বণ্টন করব, এর ফলে প্রত্যেক ওয়ারিছের ভাগেই লোকসান হবে তাদের নির্ধারিত অংশের আনুপাতিক হারে। উদীহরণ: কোনো মহিলা একজন স্বামী, দুইজন সহোদরা বোনকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ৬ দ্বারা: স্বামী পাবে অর্ধেক- যার পরিমাণ তিন, দুই সহোদরা বোন পাবে দুই তৃতীয়াংশ- যার পরিমাণ চার। এখন ওয়ারিছদের মোট ভাগের পরিমাণ হলো সাত, তাই আমরা এখন মূল মাসআলা ছয়কে বাদ দিয়ে নতুন করে সাত দ্বারা মাসআলা গঠন করব, আর এই মাসআলা থেকেই ওয়ারিছদের সম্পত্তি বণ্টন করব যেমনটি ইতোপূর্বে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।