কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৩ “যদি সম্পত্তি বণ্টনকালে নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকীন ব্যক্তিগণ উপস্থিত থাকে, তাহলে তাদেরকে তোমরা পরিত্যক্ত সম্পত্তি থেকে আংশিক দান করো, আর তাদেরকে কল্যাণমূলক উপদেশ দাও (৮)। আর তাদের ভয় করা উচিত, যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান-সন্ততি রেখে গেলে তারা তাদের ব্যাপারে আশঙ্কা করে; সুতরাং তারা যেনো আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে চলে এবং সঠিক কথা বলে” (৯) [আন _ নিসা: ৮-৯]। ৭-- “আওলাত৮। “আওল হলো: আছ্হাবুল ফুরূযের নির্ধারিত অংশের পরিমাণ মূল মাসআলার চেয়ে বেশি হওয়ার ফলে ওয়ারিছদের প্রাপ্য অংশের পরিমাণ কমে যাওয়া। ওয়ারিছদের মাসআলাসমূহের প্রকারভেদ: আছৃহাবুল ফুরূষের মাসআলাগুলো তিন প্রকারে বিভক্ত: প্রথম প্রকার: আল-মাসআলাতুল “আদিলাহ: আল-মাসআলাতুল “আদিলাহ হলো যেই মাসআলায় ওয়ারিছদের নির্ধারিত অংশ মূল মাসআলার সমপরিমাণ হয়। [৩৮] আছহাবুল ফুরূয একাধিক হলে কখনও এমন হয় যে, তাদের নির্দিষ্ট অংশগুলো একত্র করলে তার পরিমাণ পরিত্যক্ত সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। এমতাবস্থায় কতক ওয়ারিছকে পূর্ণ অংশ প্রদান করলে বাকী ওয়ারিছদের অংশ কম পড়ে যায় কিংবা একেবারেই বঞ্চিত হয়ে যায়। এ সমস্যার সমাধানকল্পে বণ্টনের মূলরাশিকে বৃদ্ধি করত অংশানুপাতে ওয়ারিছদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে হয়। ফলে প্রত্যেক ওয়ারিছের নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই কমে যায়। কাজে উত্তরাধিকার বণ্টনের মূলরাশি বৃদ্ধি ও ওয়ারিছদের নির্ধারিত অংশের হাসপ্রাপ্তিকে আওল বলে। [ফারাইয বা উত্তরাধিকার সংক্রান্ত মাসআলা-মাসায়েল (ইফাবা), পৃ. ৬০]

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।