কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭১ স্ত্রী পাবে এক চতুর্থাংশ- যার পরিমাণ ৩, মাতা পাবে এক তৃতীয়াংশ- যার পরিমাণ ৪, আর চাচা পাবে অবশিষ্ট পাঁচ ভাগ। সুতরাং স্ত্রীর প্রাপ্য অংশ তিনভাগকে মূল মাসআলার দিকে সম্ব্ধিত করলে এর পরিমাণ হবে এক চতুর্থাংশ, তাই স্ত্রী পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ ত্রিশ হাজার মুদ্রা পাবে। মাতার প্রাপ্য অংশ চারভাগকে মূল মাসআলার দিকে সম্বন্ধিত করলে এর পরিমাণ হবে এক তৃতীয়াংশ, তাই মাতা পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ চল্লিশ হাজার মুদ্রা পাবে। চাচার প্রাপ্য অংশ পাঁচভাগকে মূল মাসআলার দিকে সন্বন্ধিত করলে এর পরিমাণ হবে এক চতুর্থাংশ ও এক ষষ্ঠাংশ, তাই চাচা এক চতুর্থাংশ ও এক ষষ্ঠাংশ পঞ্চাশ হাজার মুদ্রা পাবে। ২ - বন্টন পদ্ধতি: পরিত্যক্ত সম্পত্তিকে মূল মাসআলা দ্বারা ভাগ দেওয়া, নিণীত ভাগফল দ্বারা “মূল মাসআলা হতে প্রত্যেক ওয়ারিছের প্রাপ্য অংশকে গুণ করা। নির্লীত গুনফলই হলো সংশ্লিষ্ট ওয়ারিছের পরিত্যক্ত সম্পত্তির প্রাপ্য অংশ। সুতরাং পূর্বের মাসআলায় বর্ণিত পরিত্যক্ত সম্পত্তি “একলক্ষ বিশ হাজার মুদ্রাকে” মূল মাসআলা ১২ দ্বারা ভাগ করে নির্ণীত ভাগফল ১০ হাজার দ্বারা মূল মাসআলা হতে প্রত্যেক ওয়ারিছের প্রাপ্য অংশকে গুণ করতে হবে, নিণীত গুণফলই হলো সংশ্লিষ্ট ওয়ারিছের পরিত্যক্ত সম্পত্তির প্রাপ্য অংশ। সুতরাং পূর্বে বর্ণিত মাসআলায় মাতার প্রাপ্য অংশ হলো এক-তৃতীয়াংশ (৪), এখন এই প্রাপ্য অংশ দ্বারা দশ হাজারকে গুণ করতে হবে ৪১৫ ১০, ০০০ _ ৪০ হাজার। এই চল্লিশ হাজার হলো পরিত্যক্ত সম্পত্তি হতে মাতার ভাগ। ৩-__গুণন পদ্ধতি: প্রত্যেক ওয়ারিছের প্রাপ্য অংশ দ্বারা পরিত্যক্ত সম্পত্তিকে গুণ করতে হবে, অতঃপর নিণীত গুণফলকে মূল মাসআলা দ্বারা ভাগ করতে হবে, নির্ণীত ভাগফলই হলো সংশ্লিষ্ট ওয়ারিছের প্রাপ্য অংশ হবে। সুতরাং পূর্বে বর্ণিত মাসআলায় স্ত্রী পাবে এক চতুর্থাংশ (৩), এই তিন দ্বারা পরিত্যক্ত সম্পত্তি একলক্ষ বিশ হাজার মুদ্রাকে গুণ করা হবে, এরপরে নির্ীত

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।