৭০ কিন্তু এখানে আমরা দাদী বা নানীদের সংখ্যা ৩ এর কাজ এখনই করব না, যেহেতু ৩এর সঙ্গে ৪ এর মুবায়ানাহ এর সম্পর্ক। এখন আমরা এই দুইটি সংখ্যার সাধারণ একটি উৎপাদক নির্ণয় করব। এখানে এই দুইটি সংখ্যার সাধারণ উৎপাদক হলো ২। এখন আমরা দেখব, এই উৎপাদক ২ আর দাদী বা নানীদের সংখ্যা ৩ এর মধ্যে কী সম্পর্ক? এই সংখ্যা দুইটির মধ্যে মুবায়ানাহ এর সম্পর্ক বিদ্যমান, তাই আমরা সরাসরি ৩ দ্বারা ২ কে গুণ করব, গুণফল ৬ দ্বারা কন্যাদের সংখ্যার উৎপাদককে গুণ করব, গুণফল হলো ১২। এখন এই নির্ণীত গুণফলই হলো ওয়ারিছদের প্রত্যেক দলের নির্ধারিত অংশের আংশিক ভাগ। এখন তৃতীয় পর্যায়ে আমরা ওয়ারিছদের নির্ধারিত অংশের আংশিক ভাগ দ্বারা মূল মাসআলা ২৪ কে গুণ করব। এখন নির্ণীত গুণফল ২৮৮ হলো সংশোধিত মাসআলা। এবার চতুর্থ ধাপে আমরা মূল মাসআলা হতে প্রাপ্ত ওয়ারিছদের অংশ দ্বারা তাদের নির্ধারিত অংশের আংশিক ভাগকে গুণ করব। নিণীত গুণফলই হবে প্রত্যেক ওয়ারিছের ভাগের পরিমাণ, যেমনটি উপরোক্ত চিত্রে তুলে ধরা হয়েছে। ৬. পরিত্যক্ত সম্পত্তি ব্টন পরিত্যক্ত সম্পত্তির পরিচয়: পরিত্যক্ত সম্পত্তি হলো _ মৃতব্যক্তি যে সম্পদ বা যে সকল বন্ত রেখে যায়। ওয়ারিছদের মধ্যে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের পদ্ধতি: পরিত্যক্ত সম্পত্তি নিম্নেবর্ণিত যেকোনো একটি পদ্ধতিতে বণ্টন করতে হয়: ১. সম্বন্ধকরণ পদ্ধতি: সম্বন্বকরণ পদ্ধতি হলো - প্রত্যেক ওয়ারিছের মূল মাসআলা হতে তার প্রাপ্য অংশকে সংশ্লিষ্ট মাসআলার দিকে সম্বন্ধিত করতে হবে। আর তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে হুবহু এ পরিমাণ সম্পদ প্রদান করতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি একজন স্ত্রী, একজন মাতা ও একজন চাচাকে রেখে মৃত্যুবরণ করে আর তার পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ হয় একলক্ষ বিশ হাজার মুদ্রা। তাহলে মাসআলা গঠিত হবে ১২ দ্বারা বা ১২ দ্বারা ভাগ করতে হবে:
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।