কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৬৯ করব, গুণফল ১৮০, প্রত্যেক স্ত্রী পাবে ৪৫ করে। একইভাবে বৈপিত্রেয় পাঁচ ভাই ও তিন দাদী বা নানী ও একজন চাচার হিসাবও এভাবেই করতে হবে। এখানে চাচার প্রাপ্য অংশ ৩ দ্বারা নির্ধারিত অংশ ৬০ কে গুণ করতে হবে, নিণীত গুণগল ১৮০ হলো চাচার ভাগ। +/২/২... _..১ ৫... ৬৬ ৭/৮৭.... +.... ০৬৪)স্ত্রী £ ৭1৭৭... 1... ০১৮ কন্যা « ৭5 /£/২... ৫... ০০০০ দাদী বা নানী * ৭... ৭... ০৮৮ চাচা * এখানে যেই মাসআলাটি লেখক তুলে ধরেছেন, তা হলো _ কোনো ব্যক্তি চারজন স্ত্রী, ছয়জন কন্যা, তিনজন দাদী বা নানী ও ছয়জন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে চবিবশ দ্বারা, যেখানে চারজন স্ত্রী পাবে তিনভাগ, ছয়জন কন্যা পাবে ষোলভাগ, তিনজন দাদী বা নানী পাবে চারভাগ আর ছয়জন চাচা পাবে একভাগ। কিন্ত এই মাসআলায় ওয়ারিছদের কোনো দলেরই প্রাপ্য অংশ তাদের মধ্যে সমানভাগে বিভাজিত হয় না, তাই এখানেও মাসআলা সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। এখন প্রথমে আমরা দেখব, এখানে ওয়ারিছদের সংখ্যা আর তাদের প্রাপ্য অংশের মধ্যে মুওয়াফাক্কাহ এর সম্পর্ক নাকি মুবায়ানাহ এর সম্পর্ক? আমরা দেখলাম, একমাত্র কন্যাদের সংখ্যা ৬ আর তাদের প্রাপ্য অংশ ১৬ এর মধ্যে মুওয়াফাককাহ এর সম্পর্ক বিদ্যমান। এছাড়া অন্য সকল ওয়ারিছদের সংখ্যা আর তাদের প্রাপ্য অংশের মধ্যে মুবায়ানাহ-এর সম্পর্ক বিদ্যমান। সুতরাং আমরা ৬ আর ১৬ এর উৎপাদক নির্ণয় করলাম, ৬ আর ১৬ এর উৎপাদক হলো ২। তাহলে অন্য সকল ওয়ারিছের সংখ্যাকে ঠিক রেখে কন্যাদের সংখ্যার উৎপাদক নির্ণয় করে সামনে অগ্রসর হলাম। এখন দ্বিতীয় ধাপে আমরা দেখব, যেই দলগুলোর ওয়ারিছদের মাথাপিছু সংখ্যা ঠিক রাখা হয়েছে, (অর্থাৎ যেই দলগুলোর ওয়ারিছদের মাথাপিছু সংখ্যার উৎপাদক নির্ণয়ের প্রয়োজন হয়নি) সেই দলগুলোর মাথাপিছু সংখ্যার মধ্যে চারটি সম্পর্কের কোন সম্পর্ক বিদ্যমান। আমরা দেখলাম যে, চাচাদের দলের সংখ্যা ৬ ও স্ত্রীদের দলের সংখ্যা ৪, এগুলোর মধ্যে তথা ৬ ও ৪ এর মধ্যে মুওয়াফাক্কাহ এর সম্পর্ক বিদ্যমান।

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।