৬৬ যখন ওয়ারিছদের একাধিক দলের অংশের মধ্যে ভগ্নাংশ পাওয়া যাবে, তখন তাছ্হীহ করার পদ্ধতি: যদি ওয়ারিছদের একাধিক দলের অংশের মধ্যে ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে আমরা দুটি বিষয় লক্ষ্য করব: প্রথমত: ওয়ারিছদের সংখ্যা ও তাদের প্রাপ্য অংশের দিকে লক্ষ্য করব যে, এতদুভয়ের মাঝে মুবায়ানাহ-এর সম্পর্ক নাকি মুওয়াফাক্কাহ-এর? দ্বিতীয়ত: ওয়ারিছদের যেই একাধিক দলের প্রাপ্য অংশের মধ্যে ভগ্নাংশ পাওয়া গেছে, সেই একাধিক দলগুলোর সংখ্যার (ব্যক্তি সংখ্যা) মধ্যে পুর্বে বর্ণিত চারটি অনুপাতের কোন অনুপাত আছে, সে বিষয়টি লক্ষ্য করতে হবে। ১. সুতরাং এখন আমরা দেখব, যাদের প্রাপ্য অংশের মধ্যে ভগ্নাংশ বিদ্যমান, তাদের মাথাপিছু সংখ্যা আর তাদের প্রাপ্য অংশের মধ্যে কোন অনুপাত বা কোন সম্পর্ক আছে। যদি উভয়টির মধ্যে মুওয়াফাক্কাহ-এর সম্পর্ক থাকে, তাহলে আমরা তাদের সংখ্যার উৎপাদকটি নির্ণয় করে নিব। আর যদি উভয়টির মধ্যে মুবায়ানাহ-এর সম্পর্ক থাকে, তাহলে আমরা তাদের সংখ্যা ঠিক যেভাবে আছে, সেভাবেই রাখব। ২. এরপরে আমরা দেখব ওয়ারিছদের উভয় দলের সংখ্যার মধ্যে চারটি সম্পর্কের কোন সম্পর্ক বিদ্যমান, এখন এখানে যেহেতু উভয় দলের সংখ্যার মধ্যে মুবায়ানাহ-এর সম্পর্ক বিদ্যমান, তাই আমরা একদলের সংখ্যা চার দ্বারা অন্যদলের সংখ্যা তিনকে সরাসরি গুণ করব ৪৩ 5 ১২ ৩. এরপরে আমরা নিণীত গুণফল ১২কে - যা মূলত ওয়ারিছদের নির্ধারিত অংশেরই আংশিক ভাগ _ মুল মাসআলা ৪-এর সাথে গুণ করব, ১২*৪_5৪৮। ৪. এরপরে আমরা মূল মাসআলা (সংশোধিত মাসআলার পূর্বের মাসআলা) হতে “প্রত্যেক দলের প্রাপ্য অংশকে” তাদের নির্ধারিত অংশের আংশিক ভাগের সাথে গুণ করব, যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে। ৫. এরপরে আমরা প্রত্যেক দলের প্রাপ্য অংশ সংশ্লিষ্ট দলের ওয়ারিছদেরকে মাথাপিছু বন্টন করে দিব, আর এই জন্য প্রত্যেক ওয়ারিছের প্রাপ্য অংশ নির্ণয় করে নিতে হবে। সুতরাং আমরা স্ত্রীগণের প্রাপ্য অংশ ১২ তাদের মাথাপিছু
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।