৬৫ উক্ত চিত্রে লেখক যেই মাসআলাটি তুলে ধরেছেন, তা হলো- কোনো এক ব্যক্তি একজন মাতা ও দশজন পুত্রকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ছয় দ্বারা, মাতা এক যষ্ঠাংশ, যার পরিমাণ এক। আর পুত্রগণ পাবে অবশিষ্ট পাঁচ ভাগ। কিন্তু পুত্রদের সংখ্যা দশজন হওয়ায় পাঁচ ভাগ তাদের মধ্যে সমানভাগে বণ্টন করা সম্ভব নয়, তাই এখানে আমরা ওয়ারিছদের যেই দলের সম্পত্তি সমানভাগে বিভাজ্য হয়নি, তাদের সংখ্যা দশ ও মূল মাসআলা ছয়- এর মাঝে মুওয়াফাক্াহ-এর সম্পর্ক বিদ্যমান থাকায় ওয়ারিছদের সংখ্যা দশ- এর উৎপাদক দ্বারা মূল মাসআলা ৬কে গুণ করলাম। গুণফল ১২ হলো এখন সংশোধিত মাসআলা। এখন ১২ হতে এক যষ্ঠাংশ অর্থাৎ দুই ভাগ পাবে মাতা, আর অবশিষ্ট পাঁচ ভাগ _ যার পরিমাণ দশ _ পাবে দশজন পুত্র। £ ১,১৮৮ ১১৮ ও... $... ৬ কন্যা ৭... $ ... ম্পি চাচা ৭... $ ... *্ট চাচা এই চিত্রে লেখক যেই মাসআলাটি তুলে ধরেছেন, তা হলো _ কোনো ব্যক্তি এক কন্যা ও দুই চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে দুই দ্বারা। যেখানে কন্যা পাবে অর্ধেক, যার পরিমাণ এক, আর অবশিষ্ট সম্পত্তি পাবে দুই চাচা। কিন্তু দুই চাচার মধ্যে এক অংশ সমানভাগে বিভাজিত হয় না। তাই এখানে আমরা ওয়ারিছদের যেই দলের সম্পত্তি সমানভাগে বিভক্ত হয়নি, তাদের সংখ্যা দুই ও মূল মাসআলা দুই-এর মাঝে বিদ্যমান মুমাছালাহ- এর সম্পর্ক থাকায় ওয়ারিছদের সংখ্যা দুই দ্বারা মূল মাসআলা দুইকে গুণ করলাম। এখন নির্ণীত গুণফল চারই হলো সংশোধিত মাসআলা। এখন অর্ধেক সম্পদ দুই ভাগ পাবে কন্যা, আর অবশিষ্ট দুই ভাগ পাবে দুই চাচা।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।