৬৪ যখন ওয়ারিছদের একটি দলের অংশের মধ্যে ভগ্নাংশ পাওয়া যাবে, তখন তাছ্হীহ!ৎ] করার পদ্ধতি: আমাদেরকে ওয়ারিছদের সংখ্যা ও তাদের প্রাপ্য অংশের প্রতি লক্ষ্য করতে হবে যে, এতদুভয়ের মধ্যে সম্পর্ক কীসের? মুবায়ানাহ-এর সম্পর্ক নাকি মুওয়াফাকাহ-এর সম্পর্ক? যদি উভয়টির মধ্যে মুবায়ানাহ-এর সম্পর্ক থাকে, তাহলে আমরা ওয়ারিছদের সংখ্যাকে ঠিক রেখে উক্ত সংখ্যা দ্বারা মূল মাসআলাকে গুণ করব। আর যদি উভয়টির মধ্যে মুওয়াফাক্কাহ-এর সম্পর্ক থাকে, তাহলে ওয়ারিছদের সংখ্যার উৎপাদককে মূল মাসআলার সাথে গুণ করব। এই ক্ষেত্রে ওয়ারিছদের সংখ্যা বা তাদের সংখ্যার উৎপাদকটি ওয়ারিছদের ভাগের একটি অংশ বলে বিবেচিত হবে। তারপর সেটা দিয়ে মূল মাসআলাকে গুণ করব। নির্ীত গুণফলই হলো সংশোধিত মাসআলা। এরপরে আমরা মূল মাসআলা (সংশোধিত মাসআলার পূর্বের মাসআলা) হতে প্রত্যেক ওয়ারিছের প্রাপ্ত অংশকে ওয়ারিছদের ভাগের উক্ত অংশের সাথে গুণ করব। এখন একজন ওয়ারিছের অংশই হবে গুণ করার পূর্বে দলের সম্মিলিত অংশের সমান, মাসআলার চিত্র নিম্নে বর্ণিত হলো: ৭... - ১ শু... ... ৭ ... মা ৭৭... 9... 5৮৭৭ পুত্রগণ [৩৬] তাছুহীহ-এর আভিধানিক অর্থ বিশুদ্ধকরণ। আর ফারায়েষের পরিভাষায় তাছুহীহ- এর অর্থ হচ্ছে একাধিক ওয়ারিছের প্রাপ্য অংশে ভগ্নাংশ দেখা দিলে এমন কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা অংশ বের করা, যা দ্বারা অংশীদারদের অংশসমূহ ভগ্নাংশ ছাড়াই সঠিকভাবে মিলে যায়। সম্পত্তি বণ্টনে অনেক সময় এরূপ বিশুদ্ধকরণ বা মূলরাশি (-হর-ভাজক)-কে ভেঙ্গে এমন কোনো সংখ্যা বের করতে হয়, যা দ্বারা ভাগ মিলে যায়। কোথায় তাছুহীহ-এর প্রয়োজন এবং কোথায় প্রয়োজন নেই, তা বোঝাতে হলে ৭টি মূলনীতি জানা প্রয়োজন। তন্মধ্যে ৩টি নিয়ম প্রাপ্ত অংশ ও ওয়ারিছগণের সংখ্যা হিসেবে। আর ৪টি কেবল ওয়ারিছগণের সংখ্যা হিসেবে স্থিরীকৃত। [ফারাইয বা উত্তরাধিকার সংক্রান্ত মাসআলা-মাসায়েল (ইফাবা), পৃ. ৬৬]
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।