৬৩ যেকোনো মুওয়াফিক সংখ্যাকে ভাগ করে নির্ণীত ভাগফল দ্বারা অন্য যেকোনো মুওয়াফিকু সংখ্যাকে গুণ করতে হবে। নির্ীত গুণফলই হলো মূল মাসআলা। আর মুবায়িন এর ক্ষেত্রে একটি সংখ্যাকে অপর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ইনকিসার ও ইনক্কিসাম ইনকিসাম হলো: ওয়ারিছদের ভাগসমূহ সকল ওয়ারিছের মধ্যে ভগ্নাংশবিহীন সমানভাগে বিভাজিত হওয়া। ইনকিসার হলো: ওয়ারিছদের ভাগসমূহ সকল ওয়ারিছের মধ্যে বা কিছু ওয়ারিছের মধ্যে সমানভাগে ভগ্নাংশহীনভাবে বিভাজিত না হওয়া। একাধিক ভগ্নাংশের দিক দিয়ে ওয়ারিছদের নির্ধারিত অংশের মূলসংখ্যাগুলোর প্রকারভেদ: একাধিক ভগ্নাংশের দিক দিয়ে ওয়ারিছদের নির্ধারিত অংশের মুলসংখ্যাগুলো চার ভাগে বিভক্ত: ১. এমন মৌলিক সংখ্যা, যাতে ভগ্নাংশ কল্পনা করা যায় না। ওয়ারিছদের শুধুমাত্র এক জাতীয় দল ছাড়া আর কারোর ক্ষেত্রে এটা বিদ্যমান থাকতে পারে না। আর এই মৌলিক সংখ্যাটি হলো ২। ২ -এমন মৌলিক সংখ্যা, যার ভগ্নাংশ ওয়ারিছদের দুই জাতীয় বা তার চেয়েও কম সংখ্যক দলের ক্ষেত্রে বিদ্যমান থাকতে পারে। আর সেই মৌলিক সংখ্যাগুলো হলো ৩, ৪, ৮১ ১৮১ ৩৬7 ৩- এমন মৌলিক সংখ্যা, যার ভগ্নাংশ ওয়ারিছদের তিন জাতীয় দলের ক্ষেত্রে বিদ্যমান থাকতে পারে। আর সেই সংখ্যাটি হলো ৬। ৪. এমন মৌলিক সংখ্যা, যার ভগ্নাংশ ওয়ারিছদের চারটি দলের ক্ষেত্রে থাকতে পারে। আর সেই সংখ্যাগুলো হলো ১২ ও ২৪।
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।