৬০ ১. যদি ওয়ারিছগণ সকলেই আছাবা হয়, তাহলে ভাজ্য তাদের সংখ্যা অনুযায়ী হবে। তবে যদি তাদের সাথে নারীগণও থাকে, তাহলে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতির ভিত্তিতে তাদের মাঝে সম্পত্তি বণ্টিত হবে। বিধায়, যখন কোনো ব্যক্তি একজন পুত্র ও একজন কন্যা রেখে মৃত্যুবরণ করবে, তখন ভাজ্য নির্ণয় করা হবে তাদের সংখ্যা তিন দ্বারা: পুত্র পাবে দুই ভাগ, কন্যা পাবে এক ভাগ। ২. যদি মাসআলায় নির্ধারিত অংশের একজন ওয়ারিছ থাকে আর একজন আছাবা থাকে, তাহলে ভাজ্য নির্ণয় করা হবে নির্ধারিত অংশের ওয়ারিছের মূলসংখ্যা (হর) অনুযায়ী। যেমন কোনো ব্যক্তি একজন স্ত্রী ও একজন পুত্র রেখে মৃত্যুবরণ করল, তাহলে ভাজ্য নির্ণয় করা হবে ৮ সংখ্যা দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ- যার পরিমাণ এক, আর অবশিষ্ট সম্পত্তি পুত্র পাবে আছাবার ভিত্তিতে। ৩. যদি কোনো মাসআলায় শুধুমাত্র আছুহাবুল ফুরুয থাকে, অথবা যদি তাদের সাথে আছাবাও থাকে, তাহলে নির্ধারিত অংশগুলোর মূলসংখ্যাগুলো (হর) চারটি দৃষ্টিকোণ থেকে দেখতে হবে; সেগুলো হলো- মুমাছালাহ, মুদাখালাহ, মুওয়াফাক্কাহ, মুবায়ানাহা ৩৩] নিীত ফলাফলই হবে মূল মাসআলা (ভাজ্য)। নির্ধারিত অংশগুলো হলো: অর্ধাংশ, এক চতুর্থাংশ, এক অষ্টমাংশ, এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ ও এক যষ্ঠাংশ। দুটি মুতামাছিল৩৪ সংখ্যার মধ্যে যেকোনো একটি সংখ্যা দ্বারাই মাসআলা নির্ণয় করা যাবে। যেমন-২ ২ ০ £ [৩৩] সামনে এগুলোর পরিচয় আসছে। [৩৪] মুতামাসিল এর অর্থ হলো হুবহু একই সংখ্যা হওয়া। যেমন- ২ ও ২, ৪ ও ৪, ৬ ও ৬ ইত্যাদি। মুতাদাখিল এর অর্থ হলো মিশ্র সংখ্যা। যেমন, ৪, ৮ _ ৩, ৬ ইত্যাদি। অর্থাৎ এমন দুই বা ততোধিক সংখ্যা, যেই সংখ্যাগুলোর বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়। মুতাওয়াফিক এর অর্থ হলো এমন দুই বা ততোধিক সংখ্যা, যেগুলোর একটিকে অপরটি দ্বারা ভাগ করা যায় না, কিন্তু সংখ্যাগ্ডলোর একটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকে। যেমন, ৬, ৮ সংখ্যা দুটির কোনো একটিকে অপরটি দ্বারা সমান ভাগে ভাগ করা যায় না, কিন্তু সংখ্যা দুটির একটি সাধারণ উৎপাদক আছে, আর সেই উৎপাদক হলো ২, যা ৬ ও ৮ উভয় সংখ্যাকেই
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।