৫৯ ২. এমন প্রকারের ওয়ারিছগণ, যাদের ওয়ারিছ হওয়ার পথে প্রতিবন্ধক আছে, কিন্তু তারা কারোর জন্য প্রতিবন্ধক নয়। তারা হলো বৈপিত্রেয় ভাইগণ। ৩. এমন প্রকারের ওয়ারিছগণ, যারা অন্যদের জন্যে প্রতিবন্ধক নয় আর তাদেরকেও বাধাদানকারী কোনো ওয়ারিছ নেই। তারা হলো, স্বামী-্ত্রী। ৪. এমন প্রকারের ওয়ারিছগণ, যারা নিজেরাও অন্যদের জন্য প্রতিবন্ধক, আবার অন্যরাও তাদের জন্য প্রতিবন্ধক হয়। তারা হলো, অবশিষ্ট সকল ওয়ারিছ। ৫. তাস্ছীলুল মাসাইলাতখ সম্পত্তি বন্টনের মূল সংখ্যা (এমন মৌলিক সংখ্যা, যা উত্তরাধিকারদের মাঝে তাদের নির্ধারিত অংশ বণ্টনের ক্ষেত্রে সমানভাবে বিভাজ্য হয়) নির্ধারণ তাস্ছীল: এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়কে তাশ্ছীল বলা হয়, যার মাধ্যমে ভগ্নাংশবিহীন ভাজ্য নির্গত হতে পারে। তাস্ীলের ফায়দা: এর মাধ্যমে ভাজ্যগুলো সম্পর্কে জানা যায় এবং পরিত্যক্ত সম্পত্তিগুলো বণ্টন করা সহজ হয়। ওয়ারিছদের বিভিন্ন অংশের ভাজ্য নির্ণয়: ওয়ারিছদের ভিন্নতার কারণে প্রতিটি ভাজ্য বিভিন্ন হয়, যেমনটি এখানে বর্ণনা করা হলো: [৩২] ফারায়েয শাস্ত্রে মল মাসআলা বা মাসআলার মৌলিক সংখ্যা বলতে এমন ভাজ্যকে বুঝানো হয়, যা সকল ওয়ারিছের মাঝে তাদের নির্ধারিত অংশের আনুপাতিক হারে বণ্টনযোগ্য। এখানে মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রয়োজন এই জন্য যে, পরিত্যক্ত সম্পত্তি ওয়ারিছদের মাঝে বণ্টনের সময় এমন মৌলিক সংখ্যা নির্ণয় আবশ্যকীয় হয়ে পড়ে, যা দ্বারা পুরো সম্পত্তি ওয়ারিছদের মাঝে তাদের অংশের আনুপাতিক হারে বণ্টন করা যায়। মূল মাসআলা বা মাসআলা বলতেও এমন ভাজ্যকেহ বুঝানো হয়েছে।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।