লেখকের সংক্ষিপ্ত জীবনী মুহাম্মাদ ইবনে ইবরাহিম ইবনে আবিল্লাহ আত তুরাইজি বুরাইদা শহরে ১৩৭১ হিজরিতে জন্ম গ্রহণ করেন। তিনি বুরাইদা শহরে প্রথমে পড়াশোনা করেন। অতঃপর ১৩৯৫ হিজরিতে রিয়াদ শহরে অবস্থিত ইমাম মুহাম্মাদ ইবনে সউদ আল ইসলামিয়্যাহ বিশ্ববিদ্যালয় থেকে শারী'আ বিভাগে পড়াশোনা শেষ করেন। শায়খ ইবনে বাষ, ইবনে উছাইমীন ও বুলাইহি (রহি) এদের মতো সালাফি আলেমেদের কাছ থেকে তিনি জ্ঞানার্জন করেন। এছাড়াও তিনি ইবনে তাইমীয়া ও ইবনুল কায়্যিমসহ পূর্বের ও বর্তমান যুগের অনেক সালাফী আলেমদের বইপত্র পড়াশোনা করেন। তিনি বেশ কয়েক বছর শারঈ ইলমের শিক্ষক হিসেবে কাজ করেছেন। তারপর ১৪১২ হিজরীতে আল কাসিম শহরে জনসচেতনতা বিভাগে তাকে উপপরিচালক হিসেবে নির্বাচন করা হয়। অতঃপর বুরাইদা শহরের আল খুবাইৰ এলাকায় ১৪২৯ হিজরী পর্যন্ত তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। ইসলাম ও মুসলিমদের খিদমাতে শায়খের অনেক ইলমী ও দাওয়াতী প্রচেষ্টা আছে। পুরো ইসলামী বিশ্ব জুড়ে শায়খের অনেক উৎকৃষ্ট ও উপকারী কাজ রয়েছে। আল্লাহর দিকে দাওয়াতের জন্যে শায়খ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। যেমন ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকাসহ আরো অন্যান্য দেশ। ভ্রমণের মাধ্যমে তিনি মুসলিমদের অবস্থা সম্পর্কে জানতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের পরে তিনি বুঝতে পারলেন যে, প্রায় সব মুসলিমেরই ছহীহ আকীদা ও সুন্নাহ মোতাবেক আল্লাহর ইবাদত সম্পর্কে জ্ঞানার্জনের খুবই প্রয়োজন। যার ফলে তিনি এই ক্ষেত্রে বেশ কয়েকটি কিতাব রচনা করলেন। সেগুলোর মধ্যে অন্যতমগুলো হলো, ১. মুখতাছারুল ফিকহীল ইসলামী - ৮*১৬,১। | »০৯-(এক খন্ড, দশবার ছাপানো হয়েছে এবং বিভিন্ন ভাষায় এই বইটি অনুবাদ করা হয়েছে।)
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।