৫৮ আছাবা মা”আল গাইর বোন, বৈমাত্রেয় ভাই ও বৈমাত্রেয় আছাবা মা”আল গাইর বোনের কারণে বাদ পড়ে যাবে। আর বৈমাত্রেয় ভাইয়ের পুত্র পূর্ববর্তী গারজন।৩॥ ও আপন ভাইয়ের পুত্রের কারণে বাদ পড়ে যাবে। আপন চাচা পূর্ববর্তী পাঁচজন ও বৈশাত্রেয় ভাইয়ের পুত্রের কারণে বাদ পড়ে যাবে। বৈমাত্রেয় চাচা পূর্ববর্তী ছয়জন ও আপন চাচার কারণে বাদ পড়ে যাবে। আপন চাচার পুত্র পূর্ববর্তী সাতজন ও বৈমাত্রেয় চাচার কারণে বাদ পড়ে যাবে। বৈমাত্রেয় চাচার পুত্র পূর্ববর্তী আটজন ও আপন চাচার পুত্রের কারণে বাদ পড়ে যাবে। আর বৈপিত্রেয় ভাইগণ অধস্তন ওয়ারিছ ও উর্ধ্বতন পুরুষ ওয়ারিছের কারণে বাদ পড়ে যাবে। ৭. উধ্বতন ওয়ারিছদের জন্য একমাত্র উর্ধতন ওয়ারিছগণ ব্যতীত আর কেউ প্রতিবন্ধক হতে পারবে না। আর অধস্তন ওয়ারিছদের জন্য একমাত্র অধস্তন ওয়ারিছগণ ব্যতীত আর কেউ প্রতিবন্ধক হতে পারবে না। কিন্ত পার্শ্ববর্তী আত্মীদের জন্য উধ্বতন, অধস্তন ও পার্বতী আত্মীয়গণ সকলেই প্রতিবন্ধক হবে। ৮. দাসমুক্তকারী পুরুষ বা নারী মৃতব্যক্তির নিকটাত্মীয় আছাবা দ্বারা বাদ পড়ে যাবে। হাজ্ব হিরমানের দিকে লক্ষ্য করে ওয়ারিছদের প্রকারভেদ: হাজ্ব হিরমানের দিকে লক্ষ্য করে ওয়ারিছগণ চার ভাগে বিভক্ত: ১. এমন প্রকারের ওয়ারিছগণ, যারা অন্যদের জন্য প্রতিবন্ধক হবে, কিন্তু তারা নিজেরা প্রতিবন্ধকতার শিকার হবে না। তারা হলো, মাতা-পিতা ও ছেলে-মেয়ে। [৩১] অর্থাৎ আপন ভাই, আপন আছাবা মা”আল গাইর বোন, বৈমাত্রেয় ভাই ও বৈমাত্রেয় আছ্বাবা মা”আল গাইর বোন।
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।