কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৫৫ হাজ্ব হিরমান দুইটি মূলনীতির উপরে ভিত্তি করে সংঘটিত হবে: ১. প্রত্যেক এমন ব্যক্তি, যে মৃতব্যক্তির আত্মীয় হয়েছে এ ব্যক্তির মাধ্যমে, যার উপস্থিতিতে এ ব্যক্তি ওয়ারিছ হতে পারে না। যেমন- পুত্রের পুত্র পুত্রের উপস্থিতিতে ওয়ারিছ হতে পারে না। তবে বৈপিত্রেয় সন্তানগণের কথা ভিন্ন, তারা (বৈপিত্রেয় সন্তানগণ) স্বীয় মাতার সঙ্গে ওয়ারিছ হবে, যদিও তারা তারই (মাতার) মাধ্যমে মৃতব্যক্তির আত্মীয় হয়েছে। ২. মীরাছ বন্টনে নিকটতম আত্মীয়কে তুলনামূলক দূরবর্তী আত্মীয়ের উপর প্রাধান্য দেওয়া হবে, বিধায় আপন পুত্র ভাইয়ের পুত্রের জন্য প্রতিবন্ধক হবে। আর যদি ওয়ারিছগণ প্রজন্মের স্তরের দিক থেকে সমপর্যায়ের হয়, তাহলে অপেক্ষাকৃত শক্তিশালী আত্মীয়কে প্রাধান্য দেওয়া হবে। যেমন- আপন ভাই বৈমাত্রেয় ভাইয়ের জন্য প্রতিবন্ধক হবে। মাহজুবা২ত। ও মাহরূম-এর মাঝে পার্থক্য ১. মাহরম ব্যক্তি মূলত ওয়ারিছ হওয়ারই যোগ্য নয়। যেমন- হত্যাকারী। কিন্তু মাহজুব ব্যক্তি আসলে ওয়ারিছ হওয়ার যোগ্য, তবে তার চেয়েও অধিক উপযুক্ত কোনো ওয়ারিছের উপস্থিতির কারণে তাকে বঞ্চিত করা হয়েছে। ২. মাহরম ব্যক্তি কোনোভাবেই অন্য ওয়ারিছকে বঞ্চিত করতে পারে না। কারণ তার থাকা না থাকা একই, তাই সে অন্যকোনো ওয়ারিছকে বঞ্চিত করতে পারে না। পক্ষান্তরে মাহজুব ব্যক্তি কখনো কখনো ওয়ারিছ না হয়েও অন্য ওয়ারিছকে বঞ্চিত করতে পারে। যেমন- মাতা-পিতার সাথে উপস্থিত ওয়ারিছ ভাইগণ, তারা পিতার উপস্থিতির কারণে ওয়ারিছ না হয়েও মাতার মীরাছের অংশকে এক তৃতীয়াংশ থেকে এক ষষ্ঠাংশে নামিয়ে আনতে পারে। [২৩] সহজভাবে বললে এখানে মাহরম দ্বারা উদ্দেশ্য হলো চিরবঞ্চিত ওয়ারিছ, আর মাহজুব দ্বারা উদেশ্য হলো সাময়িকভাবে বঞ্চিত ওয়ারিছ।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।