৫৪ অর্ধাংশ!২। আর যদি তার সাথে তার ভাই থাকে, তাহলে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতির ভিত্তিতে তারা উভয়ে সম্পত্তি পাবে। দ্বিতীয় প্রকার: এমন হাজ্ব বা প্রতিবন্ধকতা, যা সংঘটিত হয় সমপর্যায়ের অধিক সংখ্যক ওয়ারিছ জড়ো হওয়ার কারণে। এই ধরনের হাজ্ব তিন প্রকারে বিভক্ত: ক. নির্ধারিত অংশে জড়ো হওয়া: এটা সাত প্রকারের ওয়ারিছদের ক্ষেত্রে হতে পারে, তারা হলো: দাদা, স্ত্রী, কন্যাগণ, পুত্রের কন্যাগণ, আপন বোনগণ, বৈমাত্রেয় বোনগণ, বৈপিত্রেয় ভাইগণ ও বৈপিত্রেয় বোনগণ। যেমন- দুই বা ততোধিক কন্যা অথবা দুই বা ততোধিক বোনের দুই তৃতীয়াংশে জড়ো হওয়া। খ. আছাবার ক্ষেত্রে জড়ো হওয়া: এই হাজ্ব সর্বপ্রকারের আছাবার মাঝেই সংঘটিত হয়। যেমন- পুত্রগণ, ভাইগণ ও চাচাগণ। যেমন- দুই বা ততোধিক পুত্র অথবা দুই বা ততোধিক ভাই অথবা দুই বা ততোধিক চাচা মীরাছে জড়ো হওয়া। গ. আওলের ক্ষেত্রে জড়ো হওয়া: এই হাজ্ব সংঘটিত হয় আছ্হাবুল ফুরূযের মাঝে, যখন তারা অনেকেই জড়ো হয়। এ ব্যাপারে অচিরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। ২. হাজ্ব হিরমান: হাজ্ব হিরমান হলো কোনো ওয়ারিছ অন্য ওয়ারিছকে তার সম্পূর্ণ ভাগ থেকে বঞ্চিত করবে। এই হাজ্ব ৬জন ব্যতীত সকল ওয়ারিছের ক্ষেত্রেই সংঘটিত হতে পারে। সেই ৬জন হলো: পিতা, মাতা, পুত্র, কন্যা, স্বামী ওস্ত্রী। [২২] কারণ আপন কন্যার নির্ধারিত অংশ হলো মোট সম্পত্তির অর্ধাংশ, আর আপন কন্যা না থাকলে পুত্রের কন্যার নির্ধারিত অংশও হলো অর্ধাংশ। আর যদি তিনজনই একক্রে উপস্থিত থাকে, তাহলে আপন কন্যা পাবে অর্ধেক, পুত্রের ঘরের কন্যা পাবে এক ষষ্ঠাংশ, আর অবশিষ্ট সম্পত্তি পাবে আপন বোন আছ্থাবার ভিত্তিতে।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।