৫৩ এক যষ্ঠাংশে নেমে আসবে। আর একজন আপন বোনের উপস্থিতিতে বৈমাত্রেয় বোনের মীরাছের পরিমাণ অর্ধাংশ থেকে এক ষষ্ঠাংশে নেমে আসবে। খ. কোনো ওয়ারিছের মীরাছ আছাবার স্তর থেকে তুলনামূলক কম অংশেরা২০। দিকে নেমে আসা। আর এই হাজ্ব সংঘটিত হয় পিতা ও পিতার অনুপস্থিতিতে দাদার ক্ষেত্রে। যেমন- পুত্র ও পুত্রের পুত্রের উপস্থিতিতে পিতার মীরাছের পরিমাণ আছাবার স্তর থেকে নেমে এক ষষ্টাংশে নেমে আসা। গ. কোনো ওয়ারিছের মীরাছের পরিমাণ নির্ধারিত অংশ থেকে তুলনামূলক কম অংশবিশিষ্ট আছাবারা২॥ স্তরে নেমে আসা। এই প্রকারের হাজ্ব সংঘটিত হয় এ সকল ওয়ারিছের ক্ষেত্রে, যারা মোট সম্পত্তির অর্ধাংশের অধিকারী হয়, এমন ওয়ারিছদের সংখ্যা চারজন: কন্যা, পুত্রের কন্যা, আপন বোন ও বৈমাত্রেয় বোন। এই হাজ্ব এ সময় সংঘটিত হবে, যখন উক্ত ওয়ারিছদের প্রত্যেকের সঙ্গে তাদের ভাইও উপস্থিত থাকবে, আর তখন তারা আছাবা বিল গাইর হবে। ঘ. কোনো ওয়ারিছের মীরাছের পরিমাণ অধিক অংশবিশিষ্ট আছাবার স্তর থেকে কম অংশবিশিষ্ট আছাবার স্তরে নেমে আসা। আর এই হাজ্ব সংঘটিত হয় আছাবা মা'আল গাইরের ক্ষেত্রে, এমন ওয়ারিছগণ সংখ্যায় দুইজন: আপন এক বা একাধিক বোন কন্যা বা পুত্রের কন্যার সাথে ওয়ারিছ হলে। আর বৈমাত্রেয় এক বা একাধিক বোন কন্যা বা পুত্রের কন্যার সাথে ওয়ারিছ হলে। বিধায়, আপন বা বৈমাত্রেয় বোন কন্যা বা পুত্রের কন্যার সাথে ওয়ারিছ হলে আছাবার ভিত্তিতে অবশিষ্ট সম্পত্তি পাবে, যার পরিমাণ মোট সম্পত্তির [২০] অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ারিছ আছাবার ভিত্তিতে সম্পদ পেলে বেশি পেত, কিন্তু প্রতিবন্ধকতার কারণে আছুহাবুল ফুরূষের অন্তর্ভুক্ত হয়ে তার ভাগের পরিমাণ আরো কমে গেছে। [২১] অর্থাৎ যেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ারিছ নির্ধারিত অংশের ভিত্তিতে ভাগ পেলে বেশি পেত, আহ্বাবা হওয়ার কারণে বরং তার ভাগের পরিমাণ আরো কম হয়েছে।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।