৫১ তৃতীয় অবস্থা: যখন পুরুষ ও নারী উভয় ওয়ারিছ উপস্থিত থাকবে, তখন তাদের মধ্যে মাত্র পাঁচজন ওয়ারিছ হবে। তারা হলো: মাতা, পিতা, পুত্র, কন্যা ও স্বামী অথবান্ত্রী। ১. যদি এই পাঁচজন ওয়ারিছের একজন স্ত্রী হয়, তাহলে সম্পত্তি ২৪ দ্বারা ভাগ করতে হবে: পিতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমণ চার। স্ত্রী পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ তিন। আর অবশিষ্ট সম্পত্তি পুত্র ও কন্যা আছাবার ভিত্তিতে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতিতে পাবে। ২. যদি এই পাঁচজন ওয়ারিছের একজন স্বামী হয়, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: পিতা এক ষষ্ঠাংশ পাবে, যার পরিমাণ দুই। মাতা এক ষষ্ঠাংশ পাবে, যার পরিমাণ দুই। স্বামী এক চতুর্থাংশ পাবে, যার পরিমাণ তিন। আর অবশিষ্ট সম্পত্তি পুত্র ও কন্যা আছাবার ভিত্তিতে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতিতে পাবে। হাজ্ব-এর প্রকারভেদ হাজ্ব বিল ওয়াইফ... হাজ্ব বিশ শাখছু। ১. হাঁজ্ব বিল ওয়াছফ: কোনো ওয়ারিছ ওয়ারিছ হওয়ার পথের প্রতিবন্ধকতাসমূহের কোনো একটি প্রতিবন্ধকতার বিশেষণে বিশেষিত হওয়া যেমন- দাসত্ব অথবা হত্যা অথবা ভিন্নধর্মাবলম্বী হওয়া। এই প্রতিবন্ধকতা সকল ওয়ারিছের ক্ষেত্রেই প্রযোজ্য। বিধায় যে ব্যক্তি উপর্যুক্ত কোনো একটি বিশেষণে বিশেষিত হবে, সে ওয়ারিছ হবে না। সে থাকা আর না থাকা একই কথা। ২. হাজ্ব বিশ শাখছ্ু: হাজ্ব বিশ শাখছু হলো কোনো ওয়ারিছ অন্যকোনো ওয়ারিছের প্রতিবন্ধকতার কারণে তার নির্দিষ্ট ভাগ থেকে বঞ্চিত হওয়া। আর এই প্রকারের হাজ্বই এই শাস্ত্রের আলোচ্য বিষয়।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।