৪ _হাজ্ব বা বঞ্চিতকরণ হাজ্ব বা বঞ্চিতকরণ: ওয়ারিছ হওয়ার উপযুক্ত ব্যক্তিকে তার মীরাছ থেকে সম্পূর্ণরূপে অথবা তার ভাগের দুইটি অংশের মধ্যে তুলনামূলক বড় অংশটি থেকে বাধা দেওয়ার নাম হাজ্ব। হাজ্ব ফারায়েয শান্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। যে এই বিষয়ে অজ্ঞ, সে উপযুক্ত হকদারকে কখনো তার ভাগ থেকে বঞ্চিত করবে, আবার কখনো অনুপযুক্ত ব্যক্তিকে অন্যের হক প্রদান করবে। আর এই দুইটি কাজেই যুলম ও গোনাহ রয়েছে। ওয়ারিছগণ (সম্পত্তি ব্টনকালে) যখন একত্রিত হবে সম্পত্তি বণ্টনকালে একত্রিত হওয়া ওয়ারিছদের তিনটি অবস্থা: প্রথম অবস্থা: যখন সকল পুরুষ ওয়ারিছ উপস্থিত থাকবে, তখন ওয়ারিছ হবে শুধুমাত্র তিন জন। তারা হলো: পিতা, পুত্র ও স্বামী। তাদের সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: পিতা পাবে এক যষ্ঠাংশ- যার পরিমাণ দুই। স্বামী পাবে এক চতুর্থাংশ- যার পরিমাণ তিন। আর অবশিষ্ট সাত ভাগ সম্পত্তি ছেলে পাবে আছাবা হিসেবে। _ দ্বিতীয় অবস্থা: যখন সকল মহিলা ওয়ারিছ উপস্থিত থাকবে, তখন মাত্র পাঁচজন ওয়ারিছ হবে। তারা হলো: কন্যা, পুত্রের কন্যা, মাত, স্ত্রীও আপন বোন। আর তাদের সম্পত্তি ভাগ করতে হবে ২৪ দ্বারা: মাতা পাবে এক ষষ্ঠাংশ-যার পরিমাণ চার। আর স্ত্রী পাবে এক অষ্টমাংশ- যার পরিমাণ তিন। কন্যা পাবে অর্ধাংশ- যার পরিমাণ বারো। আর অবশিষ্ট এক ভাগ আছাবা হিসেবে আপন বোন পাবে।
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।