৪৭ খ. বৈমাত্রেয় এক বা একাধিক বোন _ এক বা একাধিক আপন কন্যার সাথে মিলিত হয়ে আছাবা হবে। অথবা এক বা একাধিক ছেলের কন্যার সাথে মিলে আছাবা হবে। অথবা উভয়ের সাথে মিলে আছাবা হবে।[১০। সুতরাং বোনেরা কন্যাদের সাথে বা পুত্রের কন্যাদের সাথে ও তাদের চেয়েও অধস্তন কন্যাদের সাথে সর্বদা আছাবা হবে। আছুহাবুল ফুরূষের নির্ধারিত অংশ ভাগ করে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি তারা পাবে। আর যদি আছুহাবুল ফুরুষের মাঝে সম্পত্তি বন্টন করতে যেয়ে সমস্ত সম্পত্তি শেষ হয়ে যায়, তাহলে তারা বাদ পড়ে যাবে।১১ আর আপন বোন যখনই আছাবা মা“আল গাইর হবে, তখনই সে আপন ভাইয়ের ন্যায় বৈমাত্রেয় ভাই, বোন ও তাদের পরবতী প্রজন্মের ১ আছাবাদের ওয়ারিছ হওয়ার পথে প্রতিবন্ধক হয়ে যাবে। আর বৈমাত্রেয় বোন যখনই আছাবা মা”আল গাইর হবে, তখনই সে (মৃতব্যক্তির) বৈমাত্রেয় ভাইয়ের ন্যায় (মৃতব্যক্তির) ভাইদের পুক্রগণ ও তাদের পরবর্তী আছাবাদের ওয়ারিছ হওয়ার পথে প্রতিবন্ধকা১৩] হবে। [১০] যদি তারা সকলেই উপস্থিত থাকে। [১১] অর্থাৎ তাহলে তারা আর সম্পত্তির ভাগ পাবে না। কারণ, আছ্বাবা একমাত্র সম্পত্তির ভাগ তখনই পাবে, যখন নির্ধারিত অংশের ভিত্তিতে সম্পত্তি বণ্টনের পরেও সম্পদ অবশিষ্ট থাকবে। [১২] অর্থাৎ বৈমাত্রেয় ভাই অথবা বোনদের পুত্র বা কন্যা যদি বিদ্যমান থাকে, তাহলে তাদের ওয়ারিছ হওয়ার পথেও এই আপন বোন প্রতিবন্ধক হবে। [১৩] কারণ বৈমাত্রেয় বোন প্রজন্মের স্তরের দিক থেকে মৃতব্যক্তির ভাইগণের পুত্রদের চেয়ে বেশি নিকটতম আত্মীয়, তাই তার উপস্থিতিতে তার ভাইয়ের সন্তান ও তাদের পরবর্তী আছীবা অর্থাৎ মৃতব্যক্তির ভাইয়ের সন্তানদের অধস্তন যেকোনো পুরুষ বা নারী ওয়ারিছ হবে না।
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।