৪৫ পুত্র, পুত্রের পুত্রাণ ও তার চেয়েও অধস্তন যে কোনো পুরুষ, আপন ভাই ও বৈমাত্রেয় ভাই। যেসকল আছাবা আছাবা হওয়ার ভিত্তিতে (অবশিষ্ট) সম্পত্তির ভাগ পাবে, তাদের বোনেরা তাদের সাথে আছাবা হবে না, আর তারা হলো: ভাইদের পুত্রগণ, ঢাচাগণ ও তাদের পুত্রগণ। ২. আছাবা বিল গাইর: এরা হলো চারজন: (১) এক বা একাধিক কন্যা, যে এক বা একাধিক পুত্রের মাধ্যমে আছাবা হয়, (২) পুত্রের এক বা একাধিক কন্যা, যে এক বা একাধিক পুত্রের পুত্রের মাধ্যমে আছাবা হয়, (৩) আপন এক বা একাধিক বোন, যে আপন এক বা একাধিক ভাইয়ের মাধ্যমে আছাবা হয় ও (৪) বৈমাত্রেয় এক বা একাধিক বোন, যে বৈমাত্রেয় এক বা একাধিক ভাইয়ের মাধ্যমে আছাবা হয়। এরা সকলে একত্রে যৌথভাবে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতিতে ওয়ারিছ হতে পারবে, আছুহাবুল ফুরূযের অংশ বণ্টন শেষে তারা অবশিষ্ট সম্পত্তি পাবে। আর যদি আছুহাবুল ফুরূষের অংশ বন্টন করতে যেয়ে সম্পত্তি শেষ হয়ে যায়, তাহলে তারা সকলেই বাদ পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন: “আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে “পুরুষ নারীর দ্বিগুণ পরিমাণ সম্পদের ওয়ারিছ হবে” এই মর্মে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন” [আন- নিসা:১১]। [৭] অর্থাৎ মৃতব্যক্তির পুত্রের পুত্র ও তার চেয়েও অধস্তন যেকোনো পুরুষ ইত্যাদি
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।