কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

88 ওয়ারিছ আছাবার সংখ্যা যদি একাধিক হয়, তাহলে তাদের বিধান যদি দুই বা ততোধিক আছাবা একত্রিত হয়, তাহলে তাদের চারটি অবস্থা: প্রথম অবস্থা: উভয় আছাবাই আছাবা হওয়ার দিক থেকে ও নৈকট্যের দিক থেকে সমপর্যায়ের। যেমন- দুই পুত্র, অথবা দুইভাই, অথবা দুই চাচা। এই অবস্থায় উভয়েই সমান হারে সম্পদ পাবে। দ্বিতীয় অবস্থা: উভয়েই আছাবা হওয়ার দিক ও স্তরের (প্রজন্ম) দিক থেকে সমপর্যায়ের, কিন্তু নৈকট্যের দিক থেকে উভয়ের মাঝে তারতম্য বিদ্যমান। যেষন- আপন চাচা ও বৈমাত্রেয় চাচা, এই ক্ষেত্রে নিকটতর চাচাকে প্রাধান্য দেওয়া হবে। বিধায় আপন চাচা ওয়ারিছ হবে; বৈমাত্রেয় চাচা নয়। তৃতীয় অবস্থা: উভয়েই আছাবা হওয়ার দিক থেকে সমপর্যায়ের, কিন্তু প্রজন্মের দিক থেকে ভিন্ন। যেমন- পুত্র সন্তান আর পুত্রের পুত্র সন্তান। এই ক্ষেত্রে প্রজন্মের দিক থেকে নিকটতম আছাবাকে প্রাধান্য দেওয়া হবে। বিধায় সমস্ত সম্পত্তি পুত্র পাবে। চতুর্থ অবস্থা: উভয় আছাবা আছাবা হওয়ার দিক থেকে সমপর্ায়ের না হলে নিকটতর আছাবাকে প্রাধান্য দেওয়া হবে- যদিও সে প্রজন্মের স্তরের দিক থেকে তার চেয়ে দূরব্তী। কারণ অপর আছাবা যদিও প্রজন্মের স্তরের দিক থেকে মৃতব্যক্তির অধিক নিকটতর, কিন্তু সে আছাবা হওয়ার দিক থেকে অপর আছাবার তুলনায় মৃতব্যক্তির অনেক দূরের সম্পর্কের আত্মীয়। তাই পুত্রের পুত্রকে পিতার উপর প্রাধান্য দেওয়া হবে, আর বৈমাব্রেয় ভাইয়ের ছেলেকে আপন চাচার উপর প্রাধান্য দেওয়া হবে। হবে: যেসব পুরুষ স্বীয় বোনদেরকে আছাবা বানায় এবং তাদেরকে নির্ধারিত অংশের ভিত্তিতে ওয়ারিছ হওয়ার পথে বাধা দেয় আর এমন পুরুষ তার সাথে থাকা নারীর তুলনায় দ্বিগুণ সম্পত্তি পায়- এ জাতীয় পুরুষদের সংখ্যা চার:

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।