আছাবা হওয়ার দিকগুলো: ৪৩ আছাবা হওয়ার কোনো কোনো দিক কোনো কোনো দিকের চেয়ে অধিক নিকটতম, আছাবা হওয়ার দিকগুলো যথাক্রমে পাটটি স্তরে বিভক্ত: ১. পুত্র হওয়া ২. অতঃপর পিতা হওয়া ৩. অতঃপর ভাই হওয়া বা ভাইদের পুত্র হওয়া ৪. অতঃপর চাচা হওয়া বা চাচার পুত্র হওয়া ৫. অতঃপর ওয়ালারশ। সম্পর্ক থাকা। সুতরাং পুত্র বিদ্যমান থাকলে সে সম্পত্তি পাবে। যদি পুত্র না থাকে, তাহলে পরিত্যক্ত সম্পত্তি পিতার দিকে স্থানান্তরিত হয়ে যাবে। যদি পিতা বিদ্যমান না থাকে, তাহলে পরিত্যক্ত সম্পত্তি ভাইদের দিকে স্থানান্তরিত হয়ে যাবে। যদি ভাই বিদ্যমান না থাকে, তাহলে পরিত্যক্ত সম্পত্তি চাচার দিকে স্থানান্তরিত হয়ে যাবে। আর যদি চাচাও বিদ্যমান না থাকে, তাহলে পরিত্যক্ত সম্পত্তি ওয়ালার দিকে স্থানান্তরিত হয়ে যাবে। [৬] “হলমুল ফারায়েষে ওয়ালা ব লতে কৃতদাস ও তাকে আযাদকারীর মধ্যকার সম্পর্ককে বুঝানো হয়। অর্থাৎ কৃতদাস কে আযাদ করে তার উপর এই মহান অনুগ্রহ প্রদর্শনের কারণে মনীব আর কৃতদাসে র মধ্যে শরী”আত এই সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে যে, যদি উক্ত কৃতদাসের কোনো বংশীয় আছাবা না থাকে, তাহলে উক্ত মনীবই হবে একমাত্র আছ্বাবা, চাই উক্ত মনীব তার কৃতদাসকে মুকাতাবা, তাদবীর অথবা যেকোনোভাবেই আযাদ করুক না কেনো। ওয়ালার সম্পর্কের ক্ষেত্রে একমাত্র আযাদকারী ছাড়া আর কেউ ওয়ারিছ হয় না, চাই আযাদকারী পুরুষ বা নারী যেই হোক না কেনো। তবে আছ্বাবা একমাত্র পুরুষ আযাদকারীই হতে পারবে, আযাদকারী নারী আছুাবা হতে পারে না।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।