৪২ ৩ _ আছাবা- অনির্ধারিত ওয়ারিছগণ আছাবার সংজ্ঞী: আছাবা এমন ওয়ারিছ, যে অনির্ধারিত অংশের ভিত্তিতে সম্পত্তি পাবে। আছাবার প্রকারভেদ: আছাবা দুইভাগে বিভক্ত: (১) আছাবা বিন-নাসাব ও (২) আছাবা বিস-সাবাব। (১) আছাবা বিন-নাসাব আছাবা বিন-নাসাব তিন প্রকারে বিভক্ত: ১. আছাবা বিন-নাফস: স্বামী ও বৈপিত্রেয় ভাই ব্যতীত প্রত্যেক পুরুষ ওয়ারিছই আছাবা। তারা হলো: পুত্র, পুত্রের পুত্র ও তার চেয়ে অধস্তন যেকোনো পুরুষ, পিতা, দাদা ও তার চেয়ে উধধ্বতন যেকোনো পুরুষ, আপন ভাই, বৈমাত্রেয় ভাই, আপন ভাইয়ের পুত্র ও তার চেয়ে অধস্তন যেকোনো পুরুষ, বৈমাত্রেয় ভাইয়ের পুত্র ও তার চেয়ে অধস্তন যেকোনো পুরুষ, আপন চাচা, বৈমাত্রেয় চাচা, আপন চাচার পুত্র ও তার চেয়ে অধস্তন যেকোনো পুরুষ, বৈমাত্রেয় চাচার পুত্র ও তার চেয়ে অধস্তন যেকোনো পুরুষ ও কৃতদাসকে আযাদকারী। বর্ণিত ব্যক্তিদের মধ্য হতে কেউ যদি এককভাবে ওয়ারিছ হয় (আর অন্যকোনো ওয়ারিছ না থাকে), তাহলে সে সমস্ত সম্পদ গ্রহণ করবে। আর যদি আছুহাবুল ফুরূষের সঙ্গে ওয়ারিছ হয়, তাহলে আছুহাবুল ফুরূযের অংশ বন্টন শেষে অবশিষ্ট সম্পত্তি সে গ্রহণ করবে। কিন্তু যদি আছুহাবুল ফুরূযের অংশ বন্টন করতে যেয়ে সমস্ত সম্পদ শেষ হয়ে যায়, তবে উক্ত আছাবা বাদ পড়ে যাবে। অবশ্য ওরসজাত পুত্র ও বাবা বিদ্যমান থাকাকালে কোনোভাবেই আছুহাবুল ফুরূষের অংশ বণ্টনে সমস্ত সপম্পত্তি শেষ হবে না।
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।