কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৪১ ভাজকের চেয়ে) বেশি হয়। যেমন: কোনো নারীর মৃত্যুর পরে তার স্বামী ও বৈমাত্রেয় দুইবোন তার ওয়ারিছ হলো, এখন স্বামীকে অর্ধাংশ দিলে দুইবোনের ভাগ অবশিষ্ট থাকে না- আর এ মাসআলায় দুই বোনের অংশ হচ্ছে, দুই তৃতীয়াংশ। যাহোক, এখানে মূল মাসআলা হবে ছয় দ্বারা, কিন্তু মূল মাসআলা প্রত্যেক ওয়ারিছের মাঝে নির্ধারিত অংশের ভিত্তিতে সমানভাগে বিভাজ্য নয় বলে “আওলের মাধ্যমে (ওয়ারিছদের নির্ধারিত অংশের সম্মিলিত যোগফলের দিকে লক্ষ্য করে) মূল মাসআলা গঠন করতে হবে সাত দ্বারা। এখন স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ তিনাৎ, আর দুইবোন পাবে দুই তৃতীয়াংশ, যার পরিমাণ চার। আর এই ক্ষেত্রে (“আওলের মাসআলায়) প্রত্যেক ওয়ারিছেরই যার যার নির্ধারিত অংশের আনুপাতিক হারে লোকসান হবে। ৩. আল মাসআলাতুন নাকিছাহ: এমন মাসআলা, যেই মাসআলায় ওয়ারিছদের (মীরাছের) নির্ধারিত অংশগুলো (অংশগুলোর সম্মিলিত যোগফল) মূল মাসআলার চেয়ে কম হয়। এমন পরিস্থিতিতে অবশিষ্ট অতিরিক্ত অংশটুকু স্বামী-স্ত্রী ব্যতীত অন্যসকল আছুহাবুল ফুরুষের মাঝে বণ্টন করে দেওয়া হবে। বিধায় যখন ওয়ারিছদের নির্ধারিত অংশগুলো পরিত্যক্ত সম্পত্তির চেয়ে কম হবে আর ওয়ারিছদের মাঝে কোনো আছাবাও বিদ্যমান থাকবে না, তখন অবশিষ্ট সম্পত্তি পুনরায় ওয়ারিছদের মাঝে তাদের নির্ধারিত অংশের অনুপাতে বণ্টন করে দেওয়া হবে। যেমন: কোনো ব্যক্তি একজন স্ত্রী ও একজন কন্যা রেখে মৃত্যুবরণ করল, তখন মাসআলা হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ- যার পরিমাণ এক, কন্যা পাবে অর্ধাংশ- যার পরিমাণ চার এবং অবশিষ্ট তিনভাগ পুনরায় তাদের মধ্যে নির্ধারিত অংশের অনুপাতে বণ্টন করা হবে। [৫] অথচ সাতের অর্ধেক কখনোই তিন হয় না, আর কুরআনে স্বামীর জন্য এই ক্ষেত্রে মোট সম্পত্তির অর্ধেক ধার্য করা হয়েছে, যা স্বামীকে দিতে গেলে দুইবোনের নির্ধারিত অংশ দুই তৃতীয়াংশ দুইবোনকে দেওয়া সম্ভব না, অথচ কুরআনে দুই বোনের জন্যেও দুই তৃতীয়াংশ ধার্য করে দেওয়া হয়েছে, এখন স্বামীকে তার নির্ধারিত অর্ধাংশ _যার পরিমাণ তিন _ দিতে গেলে দুইবোনকে দুই তৃতীয়াংশের ভাগ _ যা পরিমাণ চার _ দেওয়া যায় না। কারণ, চার আর তিনের যোগফল সাত, যা মূল মাসআলার চেয়ে বড়।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।