8০ উদাহরণ: ১. কোনো ব্যক্তি একজন স্ত্রী, একজন বৈপিত্রেয় ভাই ও আপন চাচাত ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ- যার পরিমাণ তিন, বৈপিত্রেয় ভাই পাবে এক ষষ্টাংশ আর অবশিষ্ট সম্পত্তি আপন চাচাত ভাই পাবে। ২. কোনো মহিলা একজন স্বামী, বৈপিত্রেয় দুইভাই ও আপন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: স্বামী পাবে অর্ধাংশ- যার পরিমাণ তিন, বৈপিত্রেয় দুইভাই পাবে এক তৃতীয়াংশ আর অবশিষ্ট সম্পত্তি চাচা পাবে। ৩. কোনো ব্যক্তি মাতা, পিতা ও বৈপিত্রেয় দুইভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে এক ষষ্টাংশ, অবশিষ্ট পাঁচভাগ সম্পত্তি পিতা পাবে আর বৈপিত্রেয় ভাইয়েরা বাদ পড়ে যাবে পিতা থাকার কারণে। আহলুল ফুরূষ (নির্ধারিত অংশের ওয়ারিছগণ) এর মাসাঈলের প্রকারভেদ আহলুল ফুরূষের মাসআলা মোট তিন প্রকার: ১. আল-মাসআলাতুল “আদিলাহ: এমন মাসআলা, যেই মাসআলায় ওয়ারিছদের (মীরাছের) নির্ধারিত অংশগুলো (অংশগুলোর সম্মিলিত যোগফল) মূল মাসআলার সঙ্গে (অর্থাৎ ভাজকের সঙ্গে) হুবহু মিলে যায়। যেমন: কেউ স্বামী ও একজন আপন বোন রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ২ দ্বারা: স্বামী পাবে অর্ধেক- যার পরিমাণ এক আর আপন বোন পাবে অর্ধেক- যার পরিমাণও এক। ২. আল মাসআলাতুল “আয়িলাহ: এমন মাসআলা, যেই মাসআলায় ওয়ারিছদের (মীরাছের) নির্ধারিত অংশগুলো (অংশগুলোর সম্মিলিত যোগফল) মূল মাসআলার চেয়ে (অর্থাৎ
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।