৩৯ ল্লাহ তাআলা বলেন: 1 ৪ চিট াটিব না? (4 এ প্র টিটি চিনা (94 টড জড ও ৩ পক 5 9৪ 55 ঈও “আর যদি মৃত্যুবরণকারী পুরুষ বা মহিলা কালালাহা ৪ হয়, আর তার কোনো ভাই অথবা বোন থাকে, তাহলে তাদের প্রত্যেকে এক ষষ্ঠাংশ করে সম্পত্তির ভাগ পাবে। আর যদি তাদের সংখ্যা এর চেয়েও বেশি হয়, তাহলে তারা সকলে এক তৃতীয়াংশের যৌথ অংশীদার হবে। আর এই বণ্টনের কার্যক্রম সম্পন্ন করা হবে মৃতব্যক্তির অসিয়ত সম্পন্ন করার পরে (যদি সে কোনো অসিয়ত করে থাকে), অথবা খণ পরিশোধ করার পরে (যদি তার কোনো খণ থাকে) কারোর (অর্থাৎ খণদাতা, ওয়ারিছ ও যার ব্যাপারে অসিয়ত করা হয়েছে) ক্ষতি না করেই ন্যায়সম্মতভাবে এই কার্ষক্রমগুলো সম্পন্ন করতে হবে, এই বিধান আল্লাহর বিধান, আল্লাহ মহাজ্ঞানী ও সর্বোচ্চ সহনশীল”। [আন-নিসা ৪:১২ ] ডি রি ] ২৬০ [৪] কালালাহ বলা হয় এমন মৃত ব্যক্তিকে, যার কোনো সম্পত্তির উত্তরসূরী পিতা-পুত্র নেই। এই মতটি উমার, আলী ও ইবনু মাসউদ রদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত। আবু বকর ছিদ্দীর রছিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পিতা-পুত্র ছাড়া অন্য সকলেই হলো কালালাহ। আহমাদ ইবনে হাম্বাল এই মতকেহ গ্রহণ করেছেন। তবে আপন, বৈপিত্রেয় বা বৈমাত্রেয় যেকোনো ভাইয়ের ক্ষেত্রেই কালালাহ শব্দটির প্রয়োগ করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। যে সকল ছাহাবী ও তাবেঈ কালালাহ হওয়ার ক্ষেত্রে “পিতা-পুত্র না থাকাকে” শর্ত করেছেন, তারা হলেন: যায়েদ, ইবনু আববাস, জাবির ইবনু যায়েদ, হাসান বাছুরী, কলাতাদাহ, নাখা“ঈ রদিয়াল্লাহু আনহুম এবং মদীনা, বাছুরা ও কৃফার আলেমগণ। ইবনু আববাসরদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: কালালাহ এ ব্যক্তি, যার কোনো সন্তান নেই। এটা উমার রছিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত। [আল-মুগনী, ইবনু কুদামাহ]
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।