কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ১১ -_ বৈপিত্রেয় ভাই ও বৈপিত্রেয় বোনের মীরাছ বৈপিত্রেয় ভাইদের বিধান: ১. যেহেতু বৈপিত্রেয় ভাই তার (মৃতব্যক্তির) আত্মীয় (ভাই) হয়েছে নারীর (মাতার) মাধ্যমে, তাই সে তার ওয়ারিছ হবে এবং বৈপিত্রেয় ভাইয়েরা যেই মায়ের মাধ্যমে আত্মীয় হয়েছে, তার মীরাছের নির্ধারিত অংশকে আংশিক হাস করবে (অর্থাৎ মাতা নির্ধারিত অংশের ভিত্তিতে সম্পদের যতটুকু ভাগ পাবেন, সেই ভাগের কিছু অংশ থেকে তিনি বঞ্চিত হবেন মৃতব্যক্তির এই বৈপিত্রেয় পুরুষ ভাইয়ের দ্বারা)। ২. বৈপিত্রেয় ভাইয়েরা তাদের বোনদের চেয়ে শ্রেষ্ঠ নয় (অর্থাৎ মৃতব্যক্তির বৈপিত্রেয় ভাই হওয়ার মাসআলায়), আর বৈপিত্রেয় ভাইয়েরা তাদের বোনদেরকে আছাবা করতে পারে না, তাই তারা সকলে (ভাই ও বোন) সমান ভাগ পাবে। বৈপিত্রেয় ভাইয়ের মীরাছের দুইটি অবস্থা: ১. বৈপিত্রেয় ভাই বা বোন এক ষষ্টাংশের ওয়ারিছ হবে তিনটি শর্তে: (ক) মৃতব্যক্তির অধস্তন ওয়ারিছ (পুরুষ বা নারী) থাকতে পারবে না (যেমন- পুত্র বা কন্যা বা পুত্রের কন্যা বা পুত্রের পুত্র ইত্যাদি) (খ) কোনো উধ্বতন রক্তসম্পকীয় পুরুষ থাকতে পারবে না (গ) উক্ত বৈপিত্রেয় ভাই বা বোনকে তার মাতার একমাত্র সন্তান হতে হবে (অর্থাং তার অন্য কোনো ভাই বা বোন থাকতে পারবে না)। ২. বৈপিত্রেয় ভাই বা বোনেরা এক তৃতীয়াংশের ওয়ারিছ হবে তিনটি শর্তে: (ক) তাদের সংখ্যা দুই বা ততোধিক হতে হবে (খ) মৃতব্যক্তির অধস্তন ওয়ারিছ (পুরুষ বা নারী) থাকতে পারবে না (গ) কোনো উধ্বতন রক্তসম্পকীয় পুরুষ থাকতে পারবে না।

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।