কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৭ উদীহরণ: ১. কোনো ব্যক্তি একজন মাতা, একজন বৈমাত্রেয় বোন ও দুইজন বৈপিত্রেয় ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে এক ষষ্টাংশ- যার পরিমাণ এক, বৈশাত্রেয় বোন পাবে অর্ধাংশ- যার পরিমাণ তিন, আর বৈপিত্রেয় দুইভাই পাবে এক তৃতীয়াংশ। ২. কোনো ব্যক্তি একজন স্ত্রী, বৈমাত্রেয় দুইবোন ও বৈমাত্রেয় ভাইয়ের এক পুত্রকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ- যার পরিমাণ তিন, বৈমাত্রেয় দুইবোন পাবে দুই তৃতীয়াংশ আর বৈমাত্রেয় ভাইয়ের পুত্র অবশিষ্ট সম্পত্তি পাবে। ৩. কোনো ব্যক্তি একজন মাতা, বৈপিত্রেয় বোন, আপন বোন ও বৈমাত্রেয় দুই বোন রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: মাতা পাবে এক ষষ্ঠাংশ, বৈপিত্রেয় বোন পাবে এক ষষ্ঠাংশ, আপন বোন পাবে অর্ধাংশ আর বৈমাত্রেয় দুইবোন পাবে এক ষষ্ঠাংশ। ৪. কোনো ব্যক্তি মাতা, বৈমাত্রেয় দুইবোন ও বৈমাত্রেয় ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে এক যষ্ঠাংশ- যার পরিমাণ এক আর অবশিষ্ট সম্পত্তি ভাই ও বোনেরা আছাবার ভিত্তিতে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতির আলোকে পাবে। ৫. কোনো মহিলা স্বামী, আপন কন্যা ও বৈমাত্রেয় বোন রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৪ দ্বারা: স্বামী পাবে এক চতুর্থাংশ- যার পরিমাণ এক, কন্যা পাবে অর্ধাংশ আর বৈমাত্রেয় বোন আছাবার ভিত্তিতে অবশিষ্ট সম্পত্তি পাবে।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।