৩৬ (ঘ) অধস্তন কোনো ওয়ারিছ থাকা যাবে না এবং (উ) আপন ভাই বা বোন থাকা যাবে না। ২. বৈমাত্রেয় বোনেরা দুই তৃতীয়াংশ পাবে পাটি শর্তে: (ক) তাদের সংখ্যা দুই বা ততোধিক হতে হবে, (খ) তাদেরকে আছাবাকারী ভাই থাকা যাবে না, (গ) উর্ধ্বতন রক্তসম্পর্কীয় কোনো পুরুষ থাকা চলবে না, (ঘ) অধস্তন কোনো ওয়ারিছ থাকা যাবে না এবং (ও) (মৃতব্যক্তির) আপন ভাই ও বোন থাকা যাবে না। ৩. বৈমাত্রেয় এক বা একাধিক বোন এক ষষ্ঠাংশের ওয়ারিছ হবে পাটি শর্তে: (ক) বৈমাত্রেয় বোনের সাথে নির্ধারিত অংশের ভিত্তিতে ওয়ারিছ হওয়া অবস্থায় একজন আপন বোন থাকতে হবে (কারণ আপন বোন আপন ভাইয়ের মাধ্যমে আছাবা হয়ে ওয়ারিছ হলে হবে না) (খ) তাকে (বৈমাত্রেয় বোনকে) আছাবাকারী ভাই থাকা যাবে না (গ) অধস্তন কোনো ওয়ারিছ থাকা যাবে না (ঘ) উর্ধ্বতন রক্তসম্পকীয় কোনো পুরুষ থাকা যাবে না এবং (উ) (মৃতব্যক্তির) এক বা একাধিক আপন ভাই থাকা যাবে না। ৪. বৈমাত্রেয় এক বা একাধিক বোন আছাবার ভিত্তিতে ওয়ারিছ হবে, যদি তার সাথে বা তাদের সাথে তাদেরকে আছাবাকারী তাদের ভাই (অর্থাৎ মৃতব্যক্তির বৈশাত্রেয় ভাই) বিদ্যমান থাকে, অথবা তাদের সঙ্গে যদি মৃতব্যক্তির অধস্তন কোনো নারী ওয়ারিছ যেমন- কন্যাগণ থাকে, তাহলে তারা (তারা সকল ভাই-বোন মিলে) সকলে আছাবা হয়ে যাবে, আর “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতির ভিত্তিতে তারা সম্পদ পাবে (অর্থাৎ নারীরা সংখ্যায় যদি দুইজন হয়, আর পুরুষ একজন হয়, তাহলে পূর্ণ সম্পন্তিকে চার ভাগে ভাগ করে একজন পুরুষকে দুই ভাগ দেয়া হবে আর দুইজন নারীকে এক ভাগ করে দেয়া হবে)।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।