৩৫ উদীহরণ: ১. এক ব্যক্তি একজন মাতা, আপন বোন ও দুইজন বৈপিত্রেয় ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে এক যষ্ঠাংশ, আপন বোন পাবে অর্ধাংশ, আর বৈপিত্রেয় দুইভাই পাবে এক তৃতীয়াংশ। ২ কোনো ব্যক্তি একজন স্ত্রী, আপন দুইবোন ও বৈমাত্রেয় ভাইয়ের পুত্র রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: স্ত্রী পাবে এক ততুর্থাংশ- যার পরিমান তিন, আপন দুইবোন পাবে দুই তৃতীয়াংশ- যার পরিমাণ আট আর অবশিষ্ট সম্পত্তি বৈমাত্রেয় ভাই পাবে। ৩. কোনো ব্যক্তি একজন স্ত্রী, একজন আপন বোন ও একজন আপন ভাই রেখে মারা গেল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৪ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ, আর অবশিষ্ট সম্পত্তি ভাই ও বোন “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতির ভিত্তিতে পাবে। ৪. কোনো ব্যক্তি একজন স্ত্রী, একজন কন্যা ও একজন আপন বোন রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ- যার পরিমাণ এক, কন্যা পাবে অর্ধাংশ- যার পরিমাণ চার, আর অবশিষ্ট সম্পত্তি বোন পাবে। ১০ _বৈমাত্রেয় বোনের মীরাছ বৈমাত্রেয় বোনের মীরাছের চারটি অবস্থা: ১. বৈমাত্রেয় বোন পাঁচটি শর্তে অর্ধেক সম্পদের ওয়ারিছ হবে: (ক) তার সাথে যৌথভাবে ওয়ারিছ হতে পারে এমন বোন থাকা যাবে না (খ) তাকে আছাবাকারী কোনো ভাই থাকা যাবে না (গ) উধ্বতন কোনো রক্তের পুরুষ থাকা যাবে না
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।