৩৪ (গ) অধস্তন কোনো ওয়ারিছ থাকা যাবে না এবং (ঘ) তাদেরকে (আপন বোনদেরকে) আছাবাকারী তাদের ভাই থাকা যাবে না। ৩. এক বা একাধিক আপন বোন আছাবার ভিত্তিতে ওয়ারিছ হবে, যদি তার সাথে বা তাদের সাথে তাদেরকে আছাবাকারী ভাই বিদ্যমান থাকে, তখন “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতিতে তারা সম্পদ পাবে, অথবা যদি তাদের (আপন বোনদের) সাথে অধস্তন কোনো নারী ওয়ারিছ থাকে যেমন- আপন কন্যাগণ। আল্লাহ তাআলা বলেন: ৬৩ 6 2 ৩ এড ভগ 9] ্িজ। এ 58 ও ৩5285) ওঠ ৬ ৩৪ ৫৬৮ এ ৫ ৫৫ ৬) £6 4/ ৬ ৩৪০ প্রঃ (রস 5 এমা ৮৮ 0৮ 6 5555 ও 55119651546 ৫ (796 ৪৪ 9) 25 0 ঠা “তারা আপনার কাছে জানতে চায়, আপনি তাদেরকে বলুন, আল্লাহ তোমাদেরকে কালালাহ এর ব্যাপারে স্পষ্ট বিধান বলে দিচ্ছেন: যদি কোনো পুরুষ লোক মৃত্যুবরণ করে আর তার কোনো সন্তান নেই, কিন্তু এক বোন আছে, তবে সেই বোন তার (ভাইয়ের) পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে, আর এই ভাইও উক্ত বোনের ওয়ারিছ হবে, যদি তার (বোনের) কোনো সন্তান না থাকে। আর যদি বোনেরা সংখ্যায় দুইজন হয় (অর্থাৎ মৃত ভাইয়ের যদি কোনো সন্তান না থাকে এবং বোনদের সংখ্যা দুইজন হয়), তবে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ ভাগ পাবে। আর যদি তার (মৃত ভাইয়ের) বোনের পাশাপাশি ভাইও থাকে, তবে পুরুষ (ভাই) নারীর (বোনের) দ্বিগুণ পাবে। আল্লাহ স্পষ্টরূপে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও, আল্লাহই একমাত্র সর্ববিষয়ে মহাজ্ঞানী”। [সুরা আন-নিসা ৪:১৭৬]।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।