কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৩ ২. এক ব্যক্তি পুত্রের দুই কন্যা ও সহোদর ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৩ দ্বারা: পুত্রের দুই কন্যা দুই তৃতীয়াংশ পাবে, আর অবশিষ্ট সম্পত্তি ভাই পাবে। ৩. এক ব্যক্তি আপন মেয়ে, ছেলের মেয়ে (পৌত্রী) ও বৈমাত্রেয় ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: আপন মেয়ে পাবে অর্ধেক-যার পরিমাণ তিন, পুত্রের কন্যা পাবে এক ষষ্ঠাংশ- যার পরিমাণ এক, আর অবশিষ্টাংশ পাবে ভাই। ৪. কোনো মহিলা স্বামী, পুত্রের কন্যা (পৌন্রী) ও পুত্রের পুত্র (পৌত্র) রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৪ দ্বারা: স্বামী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ এক, আর অবশিষ্ট তিন ভাগ পুত্রের কন্যা ও পুত্রের পুত্র “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতিতে পাবে। ৯_ আপন বোনের মীরাছ আপন বোনের মীরাছের তিনটি অবস্থা: ১. আপন বোন চারটি শর্তে মোট সম্পত্তির অর্ধাংশের ওয়ারিছ হবে: (ক) তার সঙ্গে যৌথভাবে ওয়ারিছ হতে পারে এমন বোন থাকা যাবে না, (খ) তাকে আছাবাকারী ভাই থাকা যাবে না, (গ) (মৃতব্যক্তির) উধ্বতন রক্তের পুরুষ যেমন- বাবা অথবা দাদা থাকা যাবে না এবং (ঘ) (মৃতব্যক্তির) অধস্তন কোনো সন্তান থাকা যাবে না। ২. আপন বোনেরা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশের ওয়ারিছ হবে চারটি শর্তে: (ক) আপন বোনদের সংখ্যা দুই বা ততোধিক হতে হবে, (খ) উধধবতন কোনো রক্তের পুরুষ থাকা যাবে না,

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।