৩২ ২. পুত্রের দুই বা ততোধিক কন্যা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশের ওয়ারিছ হবে তিনটি শর্তে: (ক) পুত্রের কন্যার সংখ্যা হতে হবে দুই বা ততোধিক। (খ) তাদেরকে আছাবাকারী ভাই থাকা যাবে না। (গ) মৃতব্যক্তির এমন কোনো অধস্তন ওয়ারিছ থাকা চলবে না, যারা তাদের চেয়ে উপরের স্তরের। যেমন- মৃতব্যক্তির পুত্র, কন্যা। ৩. পুত্রের এক বা একাধিক কন্যা এক ষষ্ঠাংশ পাবে দু”টি শর্তে: (ক) তাকে বা তাদেরকে আছাবাকারী ভাই থাকা যাবে না। (খ) মৃতব্যক্তির এমন কোনো অধস্তন ওয়ারিছ থাকা চলবে না, যারা তাদের চেয়ে উপরের স্তরের। তবে এ অবস্থায় অর্ধেক সম্পত্তির ভাগীদার আপন কন্যা ব্যতীত। কারণ পুত্রের কন্যা কেবল আপন কন্যার সাথে এক ষষ্ঠাংশ পাবে। একই বিধান মৃতব্যক্তির ছেলের মেয়ের (পৌত্রীর) সাথে ছেলের ছেলের মেয়ের (প্রপৌত্রীর) ক্ষেত্রেও প্রযোজ্য হবে (অর্থাৎ পৌত্রীর উপস্থিতিতে প্রপৌত্রী এক ষষ্ঠাংশ পাবে আর পৌত্রী অর্ধেক পাবে- আছাবাকারী ভাই না থাকা ও মৃতব্যক্তির মোট সম্পত্তির অর্ধাংশের ওয়ারিছ আপন কন্যা ব্যতীত অন্যকোনো উর্ধ্বতন ওয়ারিছ না থাকার শর্তে)। ৪. যদি পুত্রের কন্যা (পৌত্রী) এক বা একাধিক হয় এবং তার সাথে প্রজন্মের দিক থেকে তারই সমপর্যায়ের ভাই থাকে _সে হচ্ছে পুত্রের পুত্র (পৌত্র)_ আর পুত্রের কন্যার উর্ধতন কোনো পুরুষ যদি না থাকে যেমন- আপন ছেলে, তাহলে সে আছাবার ভিত্তিতে সম্পত্তির ওয়ারিছ হবে। উদাহরণ: ১. এক ব্যক্তি পুত্রের কন্যা (পৌত্রী) ও চাচা রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ২ দ্বারা: পুত্রের কন্যা অর্ধেক পাবে, আর চাচা অবশিষ্ট সম্পদ পাবে।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।