কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৩১ উদীহরণ: ১. কোনো ব্যক্তি একটি কন্যা ও চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ২ দ্বারা: কন্যা পাবে অর্ধেক, যার পরিমাণ এক, আর চাচা পাবে অবশিষ্ট সম্পত্তি। ২. কোনো ব্যক্তি মাতা, দুই কন্যা ও একজন দাদাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে এক ষষ্ঠাংশ, দুই কন্যা পাবে দুই তৃতীয়াংশ, আর দাদা পাবে এক ষষ্ঠাংশ। ৩. কোনো ব্যক্তি একজন দাদী বা নানী, একটি কন্যা ও একটি পুত্রকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: দাদী বা নানী পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ এক, আর কন্যা ও পুত্র “পুরুষ নারীর দ্বিগুণ পাবে”_ এই বপ্টননীতি অনুযায়ী অবশিষ্ট সম্পত্তি পাবে। ৪. কোনো ব্যক্তি দুইটি পুত্র ও তিনটি কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে তাদের সংখ্যা অনুযায়ী ৭ দ্বারা (যেহেতু দুই পুত্র দ্বিগুণ পাবে, তাই তাদের সংখ্যা ৪): প্রত্যেক পুত্র পাবে দুই ভাগ করে, আর প্রত্যেক কন্যা পাবে এক ভাগ করে। ৮ পুত্রের কন্যার (নাতনীর) মীরাছ পুত্রের কন্যার মীরাছের চারটি অবস্থা: ১. পুত্রের কন্যা (পৌত্রী) মোট সম্পত্তির অর্ধেক পাবে তিনটি শর্তে: (ক) পুত্রের কন্যাকে আছাবাকারী তার ভাই থাকা যাবে না। (খ) পুত্রের কন্যার যৌথ অংশীদার তার বোন থাকা যাবে না। (গ) মৃতব্যক্তির এমন কোনো অধস্তন ওয়ারিছ থাকা চলবে না, যে পুত্রের কন্যার চেয়ে উপরের স্তরের। যেমন- আপন পুত্র ও আপন কন্যা।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।