কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ৩. কোনো ব্যক্তি তিনজন স্ত্রী, একজন পুত্র ও একজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৮ দ্বারা: স্ত্রীগণ পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ এক, আর অবশিষ্ট সম্পত্তি পুত্র ও কন্যার মাঝে আছাবার ভিত্তিতে বন্টন হবে, পুরুষ নারীর দ্বিগুণ পাবে (আর নারী পাবে পুরুষের অর্ধেক)। ৭-_ কন্যার মীরাছ কন্যার মীরাছের তিনটি অবস্থা: ১. কন্যাকে আছাবাকারী তার ভাই না থাকার শর্তে ও সম্পত্তিতে তার কোনো যৌথ অংশীদার বোন না থাকার শর্তে কন্যা মোট সম্পত্তির অর্ধাংশ পাবে। ২. দুই বা ততোধিক কন্যা একত্রে ওয়ারিছ হলে তারা যৌথভাবে দুই তৃতীয়াংশ পাবে, তবে শর্ত হলো- তাদেরকে আছাবাকারী তাদের ভাই থাকা চলবে না। ৩. এক বা একাধিক কন্যা আছাবার ভিত্তিতে ওয়ারিছ হবে, যদি তার সাথে অথবা তাদের সাথে তাদের ভাই থাকে। আছাবার ভিত্তিতে “পুরুষ নারীর দ্বিগুণ পায়”_ এই নীতির আলোকে সম্পত্তি ভাগ হবে। আল্লাহ তাআলা বলেন: টা 326 চ৩০ তর ৬5 অসি 5 0৮ এ বে ও জা (8) ১০৮9 (৩০০০ $ 8০ ৬৩৫ 516 4/ 5 প্র তা “আল্লাহ তোমাদের (পরিত্যক্ত সম্পত্তি বণ্টনে) সন্তানদের ব্যাপারে তোমাদের অসিয়ত করছেন যে, পুরুষ নারীর দ্বিগুণ পাবে। আর যদি কন্যাদের সংখ্যা দুয়ের অধিক হয়, তবে তারা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। কিন্তু যদি কন্যা সংখ্যায় একজন হয়, তাহলে সে মোট সম্পত্তির অর্ধাংশ পাবে”। [সূরা আন-নিসা ৪:১১]

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।