২৯ ৬ - স্ত্রীর মীরাছ ১. স্ত্রী স্বামীর সম্পত্তির এক চতুর্থাংশ পাবে, যদি উক্ত স্বামীর এই স্ত্রীর গর্ভের বা অন্যকোনো স্ত্রীর গর্ভের কোনো সন্তান না থাকে। ২.স্ত্রী স্বামীর সম্পত্তির এক অষ্টমাংশ পাবে, যদি উক্ত স্বামীর এই স্ত্রীর গর্ভের বা অন্যকোনো স্ত্রীর গর্ভের কোনো সন্তান থাকে। যদি স্ত্রীরা সংখ্যায় একাধিক হয়, তবে তারা সকলেই যৌথভাবে এক চতুর্থাংশ বা এক অষ্টমাংশ পাবে। আল্লাহ তাআলা বলেন: ৩ ৬৫৪। 9%5 এ ৩৩ ৩৮ 45 ৬? এ ক ও &%। 885) (১9 9 ৩ ৩১০৯ 6 অঞ্ ৬৫ 0 “যদি তোমাদের কোনো সন্তান না থাকে, তাহলে তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ তারা (স্ত্রীগণ) পাবে, আর যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তারা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশ পাবে তোমাদের করে যাওয়া অসিয়ত সম্পন্ন করার পরে বা (যদি খণ থাকে) খণ পরিশোধ করার পরে। [সূরা আন-নিসা: ১২]। উদাহরণ: ১. কোনো ব্যক্তি স্ত্রী, মাতা ও আপন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ, মাতা পাবে এক তৃতীয়াংশ, আর চাচা পাবে অবশিষ্ট সম্পত্তি ২. কোনো ব্যক্তি স্ত্রী ও পুত্র সন্তানকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ এক, আর পুত্র পাবে অবশিষ্ট সম্পত্তি।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।