কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ৫ _ স্বামীর মীরাছ স্বামীর মীরাছের দুইটি অবস্থা: ১. স্বামী স্ত্রীর সম্পত্তির অর্ধেক পাবে, যদি স্ত্রীর উক্ত স্বামীর ওরসে বা অন্য কোনো স্বামীর ওরসে কোনো অধস্তন সন্তান না থাকে। এখানে ওয়ারিছ হওয়ার যোগ্য সন্তানগণ হলো: পুত্রসন্তানগণ, কন্যাসন্তানগণ, পুত্রের সন্তানগণ- এভাবে তারা যতই অধস্তন হোক না কেনো। কিন্ত কন্যার সন্তানগণ ওয়ারিছ নয়। ২. স্বামী তার স্ত্রীর মোট সম্পত্তির এক চতুর্থাংশ পাবে, যদি তার স্ত্রীর কোনো সন্তান থাকে, সেই সন্তান এই স্বামীর ওরসজাত হতে পারে বা অন্যকোনো স্বামীর ওরসজাত হতে পারে। আল্লাহ তা“আলা বলেন: (ও এ ৩৫ 04৬০ এ ৩৫ ৩৫ ৬4 5 ৩০০ ৫5) (535 স ও ৩ সুঠ ৯ ৬১ ৩ ও “তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক ধার্য করা হয়েছে, যদি তাদের কোনো সন্তান না থাকে। আর যদি তাদের কোনো সন্তান থাকে, তাহলে তোমাদের জন্য (মোট সম্পত্তির) এক চতুর্থাংশ ধার্য করা হয়েছে, যা তাদেরকে প্রদান করা হবে তাদের করে যাওয়া অসিয়ত সম্পন্ন করে অথবা (খণ থাকলে) খণ পরিশোধ করার পরে। [সুরা আন-নিসা: ১২]। উদাহরণ: ১. কোনো মহিলা স্বামী, মাতা ও আপন ভাইকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: স্বামী পাবে মোট সম্পত্তির অর্ধাংশ, যার পরিমাণ তিন, আর মাতা পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ দুই এবং অবশিষ্ট সম্পত্তি পাবে ভাই। ২. কোনো মহিলা স্বামী ও ছেলেকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৪ দ্বারা: স্বামী পাবে একচতুর্থাংশ আর অবশিষ্ট সম্পত্তি পাবে ছেলে।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।