২৭ দাদী-নানীর মীরাছ: ১. এক বা একাধিক দাদী-নানী সর্বদা মোট সম্পত্তির এক ষষ্টাংশ পাবে- মাতা না থাকার শর্তে। ২. মাতার উপস্থিতিতে দাদী-নানীরা কোনো ভাগ পাবে না, যেমন পিতার উপস্থিতিতে দাদা কোনো ভাগ পাবে না। ৩. দাদী বা নানী একজন হলে এক ষষ্ঠাংশ সে একাই পাবে। আর একাধিক দাদী-নানী থাকলে তারা সকলে প্রজন্মের ধারায় সমপর্ধায়ের হওয়ার শর্তে যৌথভাবে এক ষষ্ঠাংশ পাবে। যেমন- নানী, দাদী। ৪. নিকটতম দাদী-নানীগণ দূরবর্তী দাদী-নানীদের ওয়ারিছ হওয়ার পথে প্রতিবন্ধক। যেমন- নানী নানীর মাতার ও দাদার মাতার ওয়ারিছ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক, আর দাদী দাদার মাতার ও নানীর মাতার ওয়ারিছ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক। ৫. দাদী পিতার উপস্থিতিতে বাদ পড়ে যাবে, কিন্তু নানী পিতার উপস্থিতিতে বাদ পড়বে না। উদাহরণ: ১. কোনো ব্যক্তি মাতা, নানী ও পিতাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৩ দ্বারা: মাতা পাবে এক তৃতীয়াংশ আর অবশিষ্ট সম্পত্তি পাবে পিতা, কিন্ত নানী কিছুই পাবে না। কারণ মাতা তার ওয়ারিছ হওয়ার পথে প্রতিবন্ধক। ২. এক ব্যক্তি নানী ও ছেলেকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: নানী পাবে নির্ধারিত অংশের ভিত্তিতে এক যষ্ঠাংশ আর ছেলে পাবে অবশিষ্ট সম্পত্তি। ৩. এক ব্যক্তি চারজন দাদী-নানী ও একজন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: দাদী-নানীগণ যৌথভাবে পাবে এক ষষ্ঠাংশ, আর অবশিষ্ট সম্পত্তি পাবে চাচা।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।