২৬ উদীহরণ: ১. এক ব্যক্তি মাতা ও সহোদর ভাইকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৩ দ্বারা: মাতা পাবে নির্ধারিত অংশের ভিত্তিতে এক তৃতীয়াংশ, যার পরিমাণ এক আর অবশিষ্ট সম্পত্তি ভাই পাবে আছাবার ভিত্তিতে। ২. এক ব্যক্তি মাতা ও ছেলেকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পন্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে নির্ধারিত অংশের ভিত্তিতে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ এক আর অবশিষ্ট সম্পত্তি আছাবার ভিত্তিতে ছেলে পাবে। ৩. কোনো ব্যক্তি মাতা ও দুইজন বৈমাত্রেয় ভাইকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: মাতা পাবে নির্ধারিত অংশের ভিত্তিতে একষষ্ঠাংশ, যার পরিমাণ এক আর অবশিষ্ট সম্পত্তি বৈমাত্রেয় দুই ভাই পাবে আছাবার ভিস্তিতে। ৪. দাদী ও নানীর মীরাছ ওয়ারিছ দাদী-নানীর পরিচয়: ওয়ারিছ হওয়ার উপযুক্ত দাদী বা নানী হলো এমন মহিলা, যে মাতা অথবা পিতার মা, যেমন- মাতার মা (নানী), পিতার মা (দাদী), দাদার মা, এভাবে যত উধ্বতন নারীই হোক না কেনো, তবে শুধুমাত্র নারীদের পরম্পরায় হতে হবে, যেমন- নানীর মা, দাদীর মা ও দাদার মা (অর্থাৎ নারীদের ধারাবাহিকতা বা সারির মাঝে কোনো পুরুষ এসে গেলে সে ওয়ারিছ হতে পারবে না)। আর ওয়ারিছ হওয়ার যোগ্য নয় এমন দাদী বা নানী হলো এ উধ্্বতন নারী, যার মাঝে আর মৃতব্যক্তির মাঝে এমন দাদা বিদ্যমান আছে, যে রক্তের ধারায় মৃতব্যক্তির উর্ধ্বতন দাদা নয়, বরং মৃতব্যক্তির আপন মা অথবা দাদীর মাধ্যমে দাদা হয়েছে অথবা দাদার দিকের কোনো উধ্বতন নারীর মাধ্যমে দাদা হয়েছে যেমন- নানার মা, দাদীর দাদী। এরা হলো '“যাওয়াতুল আরহাম"।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।