৫ ৩. মাতা উমারিয়্যাহ মাসআলা দুটির ক্ষেত্রে অবশিষ্ট সম্পদের এক তৃতীয়াংশের ওয়ারিছ হবে। আর এই মাসআলাকে গাররাওয়াইনও!] বলা হয়, মাসআলা দুটি হলো: ক. কোনো ব্যক্তি একজন স্ত্রী, মাতা ও পিতাকে রেখে মৃত্যুবরণ করেছে, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৪ দ্বারা। স্ত্রীর জন্য এক চতুর্থাংশ, যার পরিমাণ এক, আর মাতার জন্য অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ, যার পরিমাণ এক এবং অবশিষ্ট দুই ভাগ পাবে পিতা। খ. কোনো মহিলা স্বামী, মাতা ও পিতা রেখে মৃত্যুবরণ করেছে, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা। স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ তিন, মাতার জন্য অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ, যার পরিমাণ এক এবং অবশিষ্ট দুই ভাগ পাবে পিতা। এখানে মাতাকে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ দেয়া হয়েছে, যাতে তারা দুইজন মৃতব্যক্তির আত্মীয়তার একই পর্যায়ে অবস্থান করা সত্ত্বেও মাতার অংশ পিতার (কুরআনে বর্ণিত) নির্ধারিত অংশের চেয়ে বেশি না হয়, আর সম্পদ বণ্টনের ক্ষেত্রে পুরুষের জন্য যেন দুইজন নারীর সমান ভাগ ধার্য করা যায়। আল্লাহ তা“আলা বলেন: 4554 ৩%% 5৬ 49 ৮ ৩৫৩] 2 ও তএ৭। ৪৪০ ১৩9 এ এ ০৮% ৮3 সব ৬ ৬৯ ৮ ৬ এ ৩৬০১ এ 5৬ লা % (55৮৪ “আর তার মাতা-পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে, যদি তার সন্তান থাকে। আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিছ হয় তার মাতা-পিতা, তাহলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ। আর যদি তার ভাই-বোন থাকে, তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ। অসিয়ত পালনের পর, যা সে অসিয়ত করেছে অথবা খণ পরিশোধের পর। [সূরা আর নিসা ৪: ১১] [৩] ধ্রবতারার মতো উজ্ভ্বল হওয়ার কারণে একে উক্ত নামে অভিহিত করা হয়।
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।