কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ৩. এক ব্যক্তি দাদা ও একজন কন্যা রেখে মৃত্যুবরণ করেছে, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দিয়ে। কন্যা নির্ধারিত অংশ হিসেবে পাবে মোট সম্পত্তির অর্ধেক, যার পরিমাণ তিন। আর দাদা পাবে নির্ধারিত অংশের ভিত্তিতে একষষ্ঠাংশ, যার পরিমাণ এক, আর অবশিষ্ট সম্পত্তিও দাদা পাবে আছাবার ভিত্তিতে। ৪. কোনো মহিলা স্বামী, মাতা ও দাদাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা। স্বামী পাবে মোট সম্পদের অর্ধেক, যার পরিমাণ তিন, মাতা পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ দুই, আর দাদা পাবে অবশিষ্ট সম্পদ, যার পরিমাণ এক। ৫. কোনো পুরুষ একজন স্ত্রী, মাতা ও দাদাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ১২ দ্বারা। স্ত্রী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ তিন, আর মাতা পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ চার, আর অবশিষ্ট সম্পত্তি দাদা পাবে। এই উদাহরণসহ পূর্ববর্তী উদাহরণগুলোকে উমারিয়্যাহ বলা হয়। ৩. মাতার মীরাছ ১. মাতা মোট সম্পত্তির এক তৃতীয়াংশের ওয়ারিছ হবে তিনটি শর্তে: (ক) মৃতব্যক্তির কোনো অধস্তন ওয়ারিছ সন্তান যদি না থাকে, (খ) মৃতব্যক্তির ওয়ারিছ ভাই অথবা বোনদের কোনো দল (একাধিক ভাই বোন) যদি না থাকে ও (গ) মাসআলাটি উমারিয়্যাহ মাসআলা দুটির কোনো একটির অন্তর্ভুক্ত হতে পারবে না। ২. মাতা এক ষষ্ঠাংশের ওয়ারিছ হবে, যদি মৃতব্যক্তির কোনো অধস্তন ওয়ারিছ থাকে অথবা তার আপন বা বৈশাত্রেয় বা বৈপিত্রেয় ভাই বা বোনের দল (একাধিক ভাই বোন) থাকে।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।