কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

২৩ ৩. দাদা ওয়ারিছ হবে নির্ধারিত অংশ এবং আছাবা উভয়টির ভিত্তিতে, যদি মৃতব্যক্তির কোনো অধস্তন নারী ওয়ারিছ বিদ্যমান থাকে, যেমন- কন্যা, ছেলের কন্যা, তাহলে দাদা একষষ্ঠাংশ গ্রহণ করবে নির্ধারিত অংশের ভিত্তিতে, আর অবশিষ্ট সম্পত্তি পিতার ন্যায় আছাবা হিসেবে গ্রহণ করবে। যায়: ১-২. যখন মৃতব্যক্তি (পুরুষ অথবা মহিলা) মাতা-পিতাকে ও স্বামী বা স্ত্রী কোনো একজনকে রেখে (স্বামী হলে স্ত্রীকে রেখে আর স্ত্রী হলে স্বামীকে রেখে) মৃত্যুবরণ করবে, তখন মাতা স্বামী বান্ত্রীর নির্ধারিত অংশ বণ্টনের পরে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশের অধিকারী হবে। আর যদি বাবার স্থানে দাদা থাকে, তাহলে মাতা মোট সম্পত্তির একতৃতীয়াংশের অধিকারী হবে। এই মাসআলাকে উমারিয়্যাহ* বলা হয়। কারণ এই মাসআলার সিদ্ধান্ত সর্বপ্রথম উমার -রছিয়াল্লাহু আনহু- দিয়েছিলেন। ৩. পিতার মাতা (দাদী) পিতার উপস্থিতিতে ওয়ারিছ হবে না। কারণ সে তার (পিতার) কারণে ঝুলে থাকবে। তবে দাদার সাথে ওয়ারিছ হবে। উদাহরণ: ১. এক ব্যক্তি দাদা আর একজন ছেলে রেখে মৃত্যুবরণ করেছে, তাহলে এখানে মাসআলা (সম্পত্তি বণ্টনের মূল ভাজক) হবে ৬ দ্বারা, দাদা পাবে মোট সম্পত্তির একষষ্ঠাংশ, যার পরিমাণ এক। আর অবশিষ্ট সম্পত্তি তথা পাঁচ ভাগ পাবে ছেলে। ২. এক ব্যক্তি মাতা ও দাদাকে রেখে মৃত্যুবরণ করেছে, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৩ দ্বারা, মাতার পাবে নির্ধারিত অংশ হিসেবে একতৃতীয়াংশ, যার পরিমাণ এক। আর অবশিষ্ট অংশ যার পরিমাণ দুই দাদা গ্রহণ করবে আছাবা হিসেবে।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।