২২ ৩. এক ব্যক্তি পিতা ও কন্যা রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: কন্যা পাবে অর্ধেক (তিন ভাগ), আর পিতা নির্ধারিত অংশের ভিত্তিতে এক ষষ্ঠাংশ (এক ভাগ) পাবে, আর অবশিষ্ট সম্পত্তি (দুই ভাগ) পিতা পাবে আছাবা হওয়ার ভিত্তিতে। ৪. এক ব্যক্তি পিতা, সহোদর ভাই অথবা বৈমাত্রেয় ভাই অথবা বৈপিত্রেয় ভাই রেখে মৃত্যুবরণ করল, তাহলে এই ক্ষেত্রে সকল সম্পত্তির একক মালিক হবে পিতা এবং অন্যান্য ভাই বাদ পড়ে যাবে পিতার উপস্থিতিতে। ২. দাদার মীরাছ দাদার মীরাছের নিয়ম: দাদা এমন ব্যক্তি, যার মাঝে আর মৃতব্যক্তির (নাতি) মাঝে সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো মহিলার সেতুবন্ধন থাকে না। যেমন- পিতার পিতা, পিতার পিতার পিতা। সুতরাং মায়ের পিতা (নানা) ওয়ারিছ হবে না, মায়ের পিতার পিতাও ওয়ারিছ হবে না, পিতার মায়ের পিতাও ওয়ারিছ হবে না। কারণ তাদের মাঝে আর মৃতব্যক্তির মাঝে সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে মহিলার উপস্থিতি আছে। ১. দাদা মোট সম্পত্তির একষষ্ঠাংশের উত্তরাধিকারী হবে দুইটি শর্তসাপেক্ষে: (ক) তার (মৃতব্যক্তির) রক্তের অধস্তন উত্তরাধিকারী পুরুষ (ওরসজাত সন্তান হোক অথবা নাতি বা আরো নিচের হোক) বিদ্যমান থাকতে হবে। (খ) পিতা (মৃতব্যক্তির) থাকা যাবে না। ২. দাদা আছাবা হওয়ার ভিত্তিতে ওয়ারিছ হবে, যদি মৃতব্যক্তির কোনো অধস্তন পুরুষ ওয়ারিছ না থাকে ও পিতা না থাকে।
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।