২১ (২) পিতা আছাবার ভিত্তিতে মীরাছের ওয়ারিছ হবে, যদি মৃতব্যক্তির কোনো অধস্তন পুরুষ ওয়ারিছ না থাকে। (৩) পিতা নির্ধারিত অংশের ভিত্তিতে এবং আছাবার ভিত্তিতে উভয়দিক থেকেই ওয়ারিছ হবে, যদি মৃতব্যক্তির কোনো অধস্তন নারী ওয়ারিছ বিদ্যমান থাকে, যেমন- কন্যা, পুত্রের কন্যা। এই ক্ষেত্রে পিতা একযষ্ঠাংশ পাবে নির্ধারিত অংশের ওয়ারিছ হওয়ার ভিত্তিতে আর অবশিষ্ট সম্পদ পাবে আছাবা হওয়ার ভিত্তিতে- যেমনটি ইতোপূর্বে অতিবাহিত হয়েছে। সহোদর ভাই, বৈমাত্রেয় ভাই বা বৈপিত্রেয় ভাই সকলেই পিতা ও দাদার উপস্থিতিতে বাদ পড়ে যাবে। আল্লাহ তা“আলা বলেন: 4554 ৩%% 5৬ 49 এ ৩৫৩] 2 ৫ ০০০৭। ৪৫০ ১৩9 এ ৭2 ৬৮৯ ৮9 এ জে এশা সিও তপি ঘ ৩৩০৪ এ এ 59 8 (559 ৫ “আর তার মাতা-পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে, যদি তার সন্তান থাকে। আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিছ হয় তার মাতা-পিতা, তাহলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ। আর যদি তার ভাই-বোন থাকে, তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ- অসিয়ত পালনের পর, যা সে অসিয়ত করে গেছে অথবা খণ পরিশোধের পর। [সূরা আর নিসা ৪: ১১] উদাহরণ: ১. এক ব্যক্তি পিতা ও এক ছেলে রেখে মৃত্যুবরণ করেছে, এ অবস্থায় সম্পত্তি ভাগ করতে হবে ৬ দ্বারা: পিতা পাবে একষষ্ঠাংশ যার পরিমাণ এক, আর অবশিষ্ট সম্পত্তি পাবে ছেলে (অর্থাৎ ৬ ভাগের বাকী ৫ ভাগ)। ২. এক ব্যক্তি মাতা ও পিতা রেখে মৃত্যুবরণ করল, তাহলে সম্পত্তি ভাগ করতে হবে ৩ দ্বারা: মাতার জন্য এক তৃতীয়াংশ যার পরিমাণ এক, আর অবশিষ্ট দুই ভাগ পাবে পিতা।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।