কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

০ ৪. যারা কখনো নির্ধারিত অংশের ভিত্তিতে ওয়ারিছ হবে, আবার কখনো আছাবার ভিত্তিতে ওয়ারিছ হবে, তবে একত্রে কখনোই উভয়টির ভিত্তিতে ওয়ারিছ হবে না, তারা হলো ৪ জন: এক বা একাধিক কন্যা, এক বা একাধিক ছেলের কন্যা- কন্যার বাবা যতই অধস্তন পুরুষ হোক না কেনো, এক বা একাধিক সহোদর বোন, বৈমাত্রেয় এক বা একাধিক বোন। এই চারজন (চতুর্থ স্তরে বর্ণিত চারজন) নির্ধারিত অংশের ভিত্তিতে ওয়ারিছ হবে, যদি তাদেরকে আছাবা বানানোর মত কেউ বিদ্যমান না থাকে, আর তাদেরকে আছাবা বানানোর মত ব্যক্তি হলো তাদের ভাই। আর তারা আছাবার ভিত্তিতে ওয়ারিছ হবে, যদি তাদের সঙ্গে তাদেরকে আছাবা বানানোর মত ব্যক্তি _ তাদের ভাই _ বিদ্যমান থাকে। যেমন- কন্যার সাথে পুত্র ওয়ারিছ হলে, বোনের সাথে ভাই ওয়ারিছ হলে। আর বোনরা কন্যাদের সাথে সর্বদা আছাবা হবে। “আছুহাবুল ফুরূয”'২।-এর সংখ্যা: আছুহাবুল ফুরূয ১২ জন: ৪ জন পুরুষ, তারা হলো: পিতা, দাদা, স্বামী এবং বৈপিত্রেয় ভাই। ৮ জন নারী, তারা হলো: স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, মাতা, দাদী, সহোদরা বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন। আছ্হাবুল ফুরুষ-এর মীরাছের বর্ণনা ১. পিতার মীরাছ পিতার মীরাছের তিনটি অবস্থা: (১) পিতা মীরাছের একষষ্ঠাংশের ওয়ারিছ হবে নির্ধারিত অংশের ভিত্তিতে, তবে শর্ত হলো তার সাথে তারই রক্তের কোনো অধস্তন পুরুষ বিদ্যমান থাকতে হবে, যেমন- পুত্র, পুত্রের পুত্র (নাতি), তার রক্তের অধস্তন পুরুষ যতই অধস্তন হোক না কেনো। [২] মীরাছের এ সকল ওয়ারিছ, যারা পরিত্যক্ত সম্পত্তির একটি নির্ধারিত অংশের ওয়ারিছ হয়েছেন।

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।