কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১৭ ১২. আপন চাচার ছেলে ও তার অধস্তন পুরুষগণ, যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে ১৩. বৈমাত্রেয় চাচার ছেলে ও তার অধস্তন পুরুষগণ, যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে ১৪. (মৃতিব্যক্তির) স্বামী ১৫. দাস-দাসী আযাদকারী মনীব ও তার বংশীয় আছাবা উপরে বর্ণিত পুরুষগণ ব্যতীত অন্য যত পুরুষ আছে, তারা সবাই সাধারণ আত্মীয়। যেমন- মামা, বৈপিত্রেয় ভাই, বৈপিত্রেয় চাচা, বৈপিত্রেয় চাচাত ভাই, মায়ের পিতা ও মায়ের দিকের দাদা ও এজাতীয় অন্যান্য আত্মীয়। মীরাছের উত্তরাধিকারী নারীদের সংখ্যা মীরাছের উত্তরাধিকারী নারীদের সংখ্যা এগার (১১) জন। তারা হলো- ১. কন্যা ২. ছেলের ওরসজাত কন্যা (নাতনী), তার (কন্যা) পিতা যতই অধস্তন পুরুষ হন না কেনো, তবে শুধুমাত্র ছেলের মধ্যস্থতায় হতে হবে। ৩. মাতা ৪. মায়ের দিকের মাতামহ (নানী) যতই উধ্্বতন মাতা হন না কেনো, তবে শুধুমাত্র মহিলার মধ্যস্থতায় হতে হবে ৫. পিতার দিকের মাতামহ (দাদী) যতই উধ্বতন মাতা হন না কেনো, তবে শুধুমাত্র মহিলার মধ্যস্থতায় হতে হবে ৬. এ মাতামহ, যিনি পিতার বাবার মা (পিতার দাদী)। ৭. সহোদর বোন ৮. বৈমাত্রেয় বোন ৯. বৈপিত্রেয় বোন

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।