১৫ দ্বিতীয়: মুওয়াররিছের মৃত্যুকালে ওয়ারিছের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। তৃতীয়: মীরাছের অংশীদার হওয়ার সঙ্গত কারণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যেমন: বংশ অথবা বিবাহ অথবা ওয়ালা। মীরাছের উত্তরাধিকারী হওয়ার ধরন দুইটি: ১. মীরাছের নির্ধারিত অংশের অধিকারী হওয়া (৮ ৬1): এটা হলো ওয়ারিছের জন্য (মীরাছের সম্পত্তি থেকে) একটি নির্ধারিত অংশ, যা পূর্ব থেকেই (কুরআনে) ধার্য করা থাকে। যেমন- পুরো সম্পত্তির অর্ধেক অথবা এক তৃতীয়াংশ। ২. আছাবা হওয়ার কারণে মীরাছের অধিকারী হওয়া (++ 1): এটা হলো ওয়ারিছের জন্য অনির্ধারিত অংশ। কুরআনে বর্ণিত মীরাছের নির্ধারিত অংশ হলো ছয়টি: ১৫৯১০ ০৪ ডে৩) এন ১ ১. পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক ২. এক চতুর্থাংশ ৩. এক অষ্টমাংশ ৪. এক তৃতীয়াংশ ৫. দুই তৃতীয়াংশ ও ৬. এক ষষ্ঠাংশ। আরো রয়েছে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ, যা ইজতিহাদ দ্বারা প্রমাণিত।
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।